০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
হরমুজ ঘিরে ছয় মাসে ৬৮ হামলা, নিহত ২০ নাবিক ও বন্দরকর্মী সাইবার নিরাপত্তা সেবার লাইসেন্স জটিলতার অবসান, সমঝোতায় ইওয়াই ঘানা ইরানের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞার হুমকি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের ইরান যুদ্ধে সমর্থন কমছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৩৩ শতাংশেই আটকে রুপির দর আরও শক্তিশালী, ডলারের বিপরীতে সামান্য ঊর্ধ্বগতি সৌদি আরব-ফ্রান্সের প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন চুক্তি সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র রাষ্ট্র পাশে আছে—কিন্তু কার পাশে? রাশিয়ার জ্বালানি সংকট কি ইউক্রেন যুদ্ধের অবসান ত্বরান্বিত করতে পারে? সনি এক্সপেরিয়া ১০ অষ্টমী: পিক্সেল ১০এ-কে যে হার্ডওয়্যার শিক্ষা দিল

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০)

  • Sarakhon Report
  • ০২:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 201

সারাক্ষন ডেস্ক

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

মানসিক শক্তির মূল উৎস

মানসিক শক্তির মূল উৎস হলো, আত্মকেন্দ্রিক না হয়ে কাজ কাজ করা। বরং কাজের ভেতরে একটি ত্যাগের মানসিকতা ও নিজের স্বার্থকে ভুলে থাকার উপাদান যোগ করা।  আর তার সঙ্গে ভয়হীন মানসিকতা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাষায় “চিত্ত যেথা ভয় শূন্য” সেই ভয় শূন্য  মনোজগতই মানসিক শক্তির মূল উৎস । মানসিক শক্তিকে সব সময়ই উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছানের জন্যে নিবেদিত রাখাতে হবে। প্রস্তুত থাকতে হবে উদ্দেশ্য অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং অবিচল থাকায়।

দীর্ঘপথকে লক্ষ্য করে না এগুলে মানুষ কখনই বুঝতে পরে না কত দূরত্বে যাওয়ার অসীম শক্তি তার আছে

বাস্তবে নেতৃত্বের অন্যতম বড় গুন হলো হিমালয়ের চূড়া নয়, ,মহাকাশ নয়, তার থেকেও অজানা অসীম পথে পাড়ি দেওয়া বা চলা শুরু করা। এবং সেই চলার পথে যত বাধা আসুক সেজন্য কখনই না থামা। মানুষ আসলে অসীম শক্তিশালী। এই শক্তি তার নিজের ভেতরই আছে। শুধু তাকে সেটা বের করে আনতে হবে, দীর্ঘ লক্ষ্যকে সামনে নিয়ে পথ চলা শুরু করে। 
মানুষ যা হতে চায় তাকে তাই হতেই হবে

 মানুষ যেখানে আছে সেখানেই আটকে যায় বা গন্ডিবদ্ধ জীবনে আটকে পড়ে- মূলত সে তার বৃত্ত ভাঙ্গতে চায় না বলে। বাস্তবে একজন নেতাকে আগে সেই ইচ্ছে শক্তি তার কাজের ক্ষেত্রে অর্জন করতে হবে, সে যায় হতে চায় সেটাই সে হবে। কেউ তাকে ঠেকাতে পারবে না। যা কিছু বাধা আসছে তা বাস্তবে সাময়িক। তার ইচ্ছে শক্তিই তাকে চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ ঘিরে ছয় মাসে ৬৮ হামলা, নিহত ২০ নাবিক ও বন্দরকর্মী

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০)

০২:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪