০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য রঘু রাইয়ের ক্যামেরা ছিল শুধু ছবি তোলার যন্ত্র নয়, এক ধরনের জীবনদর্শন ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বুদ্ধিবৃত্তির সংকট

  • Sarakhon Report
  • ০৬:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • 112

৫৪ বছর পরে যখন দেশ ও জাতি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে তখনও বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না,  ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করার ফলে দেশে যে বুদ্ধিবৃত্তির সংকট হয় তা জাতি কাটিয়ে উঠতে পেরেছে। বরং বাস্তবতা হচ্ছে যে উদ্দেশ্যে বুদ্ধিবীবিদের পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করেছিলো তাদের সে উদ্দেশ্য এখনও অবধি সফল। 

যারা হত্যা করেছিলো তারা কেন এভাবে সফল হলো এবং ৫৪ বছরে দেশ ও জাতি কেন তা কাটিয়ে উঠতে পারলো না বরং আরো বেশি বুদ্ধিবৃত্তির সংকটে পড়ে গেলো -এ নিয়ে নিঃসন্দেহে গবেষণার দাবী রাখে। তবে পরিপূর্ণ গবেষণার আগেও একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়, বাঙালির যে স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম বাইশ বছর ধরে গড়ে উঠেছিলো তার শুরুটা হয়েছিলো সংস্কৃতির ওপর পা রেখে। ভাষা আন্দোলনের তাত্ত্বিকগুরু ড. মুহাম্মদ শহীদুল্লাহ যে আন্দোলনের ভিত্তি রচনা করে দিয়েছিলেন, তা ছিলো সম্পূর্ণ রূপে সংস্কৃতির ওপর দাঁড়ানো। আর তারই ধারাবাহিকতায় যে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম ধীরে ধীরে এগিয়ে একটি জাতি রাষ্ট্র তৈরি হয় স্বাভাবিকই সেটা মূলত সংস্কৃতির ওপর দাঁড়িয়ে হয়েছিলো।

কিন্তু স্বাধীনতার পর পরই নতুন রাষ্ট্র ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে তার সংস্কৃতির ওপর দাঁড় করানো হয়নি। বাস্তবে সংস্কৃতি’র সীমা অনেক ব্যপক। এবং সে ব্যপকতাকে ধারণ করা ও বিকশিত করার মতো যে বুদ্ধিজীবি শ্রেণী ছিলেন তাদের একটি বড় অংশকে হত্যা করা হয়। বাকী যারা ওই অংশ ধারণ করতেন- তাদেরকে রাষ্ট্র ও জাতি বির্নিমানে কখনই কাজে লাগানো হয়নি। আবার অনেকে নিজের চিন্তা  চেতনার পরিবর্তন করে ফেলেন। সব মিলে সংস্কৃতি বিকাশ সংকটে পড়ে। আর কোন জাতির সংস্কতির বিকাশ সংকটে পড়লে ওই জাতি বা  ওই নরগোষ্টি’র শিক্ষাসহ যাবতীয় বুদ্ধিবৃত্তিক বিষয় যা সংস্কৃতি বিকাশের মূল স্তম্ভ হিসেবে কাজ করে তার সবই সংকুচিত হতে থাকে। আর শুদ্ধ বায়ু সংস্কুচিত হলে দুষিত বায়ু স্বাভাবিকই সেই স্থান দখল করে। তখন বিদ্যা ও অবিদ্যা’র পার্থক চেনার দৃষ্টি শক্তি সমাজ ও রাষ্ট্র থেকে কমে যায়।

কোন রাষ্ট্রে শুদ্ধ বায়ু কমে গেলে তখন মুক্ত চিন্তা সবখানেই কমে যায়। রাষ্ট্রের চরিত্র আর মুক্ত বা অবাধ থাকে না। বরং কঠোর হয়ে ওঠে। রাষ্ট্র যত কঠোর হয় ততই ওই রাষ্ট্রে বুদ্ধিবৃত্তির সংকট শুরু হয়। অর্থাৎ উদার চিন্তা ও সহস্র চিন্তার সন্নিবেশ সেখানে পাশাপাশি ঘটে না।

শহীদ বুদ্ধিজীবি দিবসে আমরা শহীদদের স্মরণ করি, বুদ্ধিজীবিদের স্মরণ করি। কিন্তু স্মরণ যেমন শ্রদ্ধার সঙ্গে করতে হয় তেমনি তার থেকেও বেশি শ্রদ্ধার সঙ্গে তাদের চিন্তা ও চেতনাকে চর্চা করতে হয়। যা সত্যি অর্থে ৫৪ বছরেও শুরু হয়নি।

পৃথিবীর কোন আত্মত্যাগ কখনই বৃথা যায় না। ব্যক্তি জীবনে,  সরকারের সময় সীমা রেখার মাপে- ৫৪ বছর অনেক দীর্ঘ সময়। তবে জাতির জীবনে ৫৪ বছর কখনই দীর্ঘ সময় নয়। এ দেশের মাটি খুড়লে বা যে কোন ফসলের কাছে গেলেই বোঝা যায়- এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছর। তাই এখানে সাময়িক কোন বিষয় নিয়ে হতাশার কিছু থাকে না। কোন এক প্রজম্মে ঠিকই মরুভূমি মরুদ্যান হয়ে ওঠে। হয়তো তাতে কয়েক শত বছর কেঁটে যায়। কিন্তু একটি জাতির জীবনের জন্যে তা খুবই কম সময়।

জনপ্রিয় সংবাদ

তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বুদ্ধিবৃত্তির সংকট

০৬:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪