০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজারে আবার সুযোগ, তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ, টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন জেলা কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, দগ্ধ ৩ বেনাপোল স্থলবন্দরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পানিতে তলিয়ে ক্ষতির মুখে আমদানিকৃত পণ্য জাপানের ‘সিলিকন দ্বীপ’ হতে চলেছে হোক্কাইডো, সেমিকন্ডাক্টর বিপ্লবে বদলে যেতে পারে অর্থনীতির ভবিষ্যৎ শিশু কখন অপরাধী? দায়িত্বের বয়স কমানো নয়, পুনর্বাসনেই সমাধান ডিমেনশিয়ার ঝুঁকি ২০ শতাংশ কমাতে পারে একটি টিকা, বলছেন বিশেষজ্ঞরা ট্রাম্প অ্যাকাউন্ট: নবজাতকের নামে বিনিয়োগ, বিতর্কের মাঝেও ভবিষ্যতের নতুন অর্থনৈতিক ভাবনা রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা: প্রভাবশালী শিল্পপতির সতর্কবার্তা, একক শাসনের অবসানের ইঙ্গিত  হালান্ডের সামনে ইংল্যান্ডের সবচেয়ে বড় পরীক্ষা, কিন্তু সব আশা এখনও শেষ হয়ে যায়নি

জাবিতে ইপিএলের নিলাম অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৪:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 165

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের অন্যতম আয়োজন এনভায়রনমেন্টাল প্রিমিয়ার লীগ (ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ নিলাম শুরু হয়। এ নিলাম আসরে নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনতে ছয়টি দলের প্রতিনিধি অংশ নেয়।

ইপিএল নিলামে অংশগ্রহণকৃত দলগুলো হলো- ইএনভি আলফাস (Env Alphas), ন্যাচার নিনজাস (Nature Ninjas), ইকো-এক্সপ্লোরারস (Eco-Explorers), ইলাভান ট্রোপস (11 Troops), ইকো-গ্লাডিয়াটরস (Eco-Gladiators), ইএনভি স্কোরপিয়নস (Env Scorpions)।

এ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, আমি প্রথমবারের মতো নিলাম আসরে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে এমন আয়োজন হতে পারে আমি চিন্তাও করিনি। ইপিএল নিলাম আসরে আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি এবং খুব মজা হয়েছে।

পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের সহ-সভাপতি এম আবীর হাসান বলেন , প্রতিবছরের ন্যায় আমরা এ বছরও ইপিএলের আয়োজন করতে যাচ্ছি। ঈদের পরপরই আমরা আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করব। আশা করছি সকল শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন একই সংসদের সাধারণ সম্পাদক প্রশেনজিৎ কুমার, ক্রীড়া সম্পাদক ফাতিন ইদরাক সহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে আবার সুযোগ, তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি

জাবিতে ইপিএলের নিলাম অনুষ্ঠিত

০৪:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪