০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
এআই অবকাঠামো নিয়ে জনরোষ: প্রযুক্তির বিরুদ্ধে নয়, নিয়ন্ত্রণহীন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ জাপানি কোম্পানির বিরল খনিজ আমদানি ব্যয় ২২% বেড়েছে, চীনের রপ্তানি নিয়ন্ত্রণে চাপ এআই একচেটিয়া হতে পারে না, বিশ্বজুড়ে সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার গ্যাং সদস্য নিতিশ কৌশল যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১৯% কমেছে, দামে ও পরিমাণে একসঙ্গে ধাক্কা বিশ্বকাপের শেষ বাঁশির পর: ফুটবল যে আয়নায় আমেরিকা ও বিশ্বের ভবিষ্যৎ দেখা গেল প্রশ্নপত্র ফাঁসের ক্ষত ও অনশনের আর্তনাদ: আমরা কবে শুনব ক্ষুধার ভাষা? শুধু শ্রদ্ধা নয়, শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রের প্রকৃত দায়িত্ব এখনই পালন করতে হবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক আইএমএফের সতর্কবার্তা: প্রবৃদ্ধি ৩.৫%, মধ্যমেয়াদে ৩ শতাংশের নিচে নামার শঙ্কা

মানবিক কারণে অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে: বিএসএমএমইউর উপাচার্য

  • Sarakhon Report
  • ০২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 207

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বর্তমানে সতের হাজার রোগীর কিডনি ডায়ালাইলিস করা লাগে। এদের মধ্যে তিন হাজার রোগীর ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়। কিন্তু  আমরা পারি মাত্র তিনশ রোগীর ট্রান্সপ্লান্ট করতে। এজন্য বিদেশে রোগীরা ছুটছেন। দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। আইনী জটিলতার কারণে দেশে মানবিক কারণে অঙ্গদান করা যাচ্ছে না। মানবিক কারণে অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

আজ ইউরোলেজি বিভাগের রিসার্চ সেলের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে । আজ রবিবার সকালে  বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ইউরোলজি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলোজি বিভাগ অনেকদূর এগিয়েছি। যাদের হাত ধরে বর্তমান এই ইউরোলোজি বিভাগে এগিয়েছে তাদের আমরা ভুলে যাই নি। যারা অবসরে গেছেন তাদেরও এ বিভাগে কাজের মাধ্যমে দেশের মানুষকে সেবা করার সুযোগ রয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে তারা চাইলেই কাজ করতে  পারে।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন  আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলোজি বিভাগে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের ইতিহাস করেছে। এই ট্রান্সপ্লান্ট চিকিৎসা আরো কার্যক্রম জোরদার ও সম্প্রসারিত করা হবে।  এজন্য আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে।

দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলেজি বিভাগের ট্রান্সপ্লান্ট ডিভিশনকেই দায়িত্ব নিতে হবে। কিডনি ছাড়াও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কারণে লিভার, হার্ট, প্যানক্রিয়াস, কর্ণিয়া, স্কিন প্রতিস্থাপনসহ বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেশ ব্যাপী সস্প্রসারিত করতে হবে।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন  আহমেদ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে গবেষণা ও থিসিস কার্যক্রমে যাতে কোনো কেউ কোনো ধরণের অনৈতিক পথ অবলম্বন করতে না পারে তার প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল।  অনুষ্ঠানে ইউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইশতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. মোঃ আব্দুল সালাম, অধ্যাপক ডা. সাজিদ হাসান,  অধ্যাপক ডা. একেএম খুরশীদুল আলম, অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল ইসলাম (দিপু), নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহম্মদ হাফিজুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন।

জনপ্রিয় সংবাদ

এআই অবকাঠামো নিয়ে জনরোষ: প্রযুক্তির বিরুদ্ধে নয়, নিয়ন্ত্রণহীন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ

মানবিক কারণে অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে: বিএসএমএমইউর উপাচার্য

০২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪