০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
যুদ্ধক্ষেত্রে ভাগ্যের এক সেকেন্ড: ‘এক্সটরশন ১৭’ আমাদের কী শেখায় ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত মানুষকে সংখ্যা বানালে রাষ্ট্র জেতে না, মানবিকতা হারে ট্রল বা সমালোচনায় দায়িত্ব থেকে সরে যাবে না সরকার, বললেন শিক্ষামন্ত্রী পদ্মার পানি বৃদ্ধিতে ডুবল পাটুরিয়া লঞ্চ টার্মিনালের সংযোগ সড়ক, কষ্টে যাত্রীরা ভাটারায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু প্রাণ হারাল সন্তানদের মুখের ভাষাঃ সমাজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছাপার মেলবন্ধনে নতুন ফ্যাশন ধারা, রঙ ও নকশার সংঘাতে নজর কাড়ছে পথের সাজ ইয়েলোস্টোনে বিশাল বাইসনের আক্রমণে আকাশে ছিটকে গেলেন বৃদ্ধ পর্যটক

আর্ন্তজাতিকভাবে বন্ধুশূন্য ও “টাইম টু গো”  

  • Sarakhon Report
  • ০২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • 136

কানাডার জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে হয়েছে। এই পদত্যাগের পেছনে তিনি দেশের ভেতর যেমন কিছুটা তাঁর জনপ্রিয়তা হারিয়েছিলেন। নিজদলকে নষ্ট করেছিলেন। এগুলো যেমন অনেক বড় কারণ,তার থেকে গুরুত্বপূর্ণ হলো, তিনি ক্রমেই আর্ন্তজাতিকভাবে বন্ধুশুণ্য হয়ে উঠেছিলেন। আর এই বন্ধু শূন্যতার মধ্যে তার সব থেকে বড় ক্রটি ছিলো তিনি ক্ষমতায় থাকার জন্যে একটি সন্ত্রাসী গ্রুপকে সহায়তা করছিলেন। আর সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে তার নীতিগত সম্পর্ক হারিয়ে ফেলেছিলেন।যার ভেতর দিয়ে তিনি বৃহৎ প্রতিবেশির সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেন। 

পৃথিবীর সবকালের ইতিহাসে যে কোন রাষ্ট্র’র সরকার প্রধানের ক্ষমতায় থাকার বিষয়টির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো, ওই দেশ কত বেশি দেশের সঙ্গে নিজের বানিজ্যিক ও নৈতিক সম্পর্কে ভারসাম্য রাখতে পারে। এবং নিকটতম বড় বড় দেশগুলোকে কতটা বন্ধুত্বপূর্ণ আবরনে রাখতে পারে।

অতীতেও যেমন বিষয়টি গুরুত্বপূর্ণ ছিলো বর্তমানে তা আরো বেশি । তথ্য প্রযুক্তির মাধ্যমে অবাধ বাণিজ্য, বাজেট এয়ারের মাধ্যমে অবাধ ও বেশি সংখ্যক চলাচল। আন্তঃমহাদেশীয় রোড কানেকটিভিটির ফলে পারস্পারিক বানিজ্য বৃদ্ধি।সর্বোপরি মানুষের জীবনের আধুনিক চাহিদা মেটাতে রাষ্ট্রর কাছে চাহিদা বৃদ্ধি। এর ফলে এখন আর কথার ফানুস ও রাষ্ট্র শক্তির জোর দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।

যদিও একান্ত টিকে থাকা যায় তা মূলত মিয়ানমার বা আফগানিস্তানের মতো। অর্থাত পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, নিজের দেশ ও মানুষকে ধ্বংস, নিপীড়ন, হত্যা ও জুলুমের মাধ্যমে একটি পৃথিবী বিচ্ছিন্ন বর্বর শক্তি হিসেবে। এখানে কোন একজন কারো গলা জড়িয়ে ধরলে তাতে উচ্চসিত হবার কোন কারণ থাকে না।

এ কারণে বর্তমান বিশ্বে একটি দেশ যত বন্ধু শূন্য পড়ে ততই ওই দেশের ওই সরকারের সময় সীমা কমে আসতে থাকে। আর যখন একেবারে বন্ধু শূন্য হয়ে পড়ে, তখন বলা যেতে সেটা তার জন্যে “টাইম টু গো”।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধক্ষেত্রে ভাগ্যের এক সেকেন্ড: ‘এক্সটরশন ১৭’ আমাদের কী শেখায়

আর্ন্তজাতিকভাবে বন্ধুশূন্য ও “টাইম টু গো”  

০২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫