০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

নতুন গানে সালমা

  • Sarakhon Report
  • ১০:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 134

সারাক্ষণ প্রতিবেদক

মৌসুমী আক্তার সালমা। হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো’তে। শুধু স্টেজ শো’ই নয় পাশাপাশি টিভি শো ও নতুন নতুন মৌলিক গানও প্রকাশ হচ্ছে তার।

সম্প্রতি প্রকাশ পেতে যাচ্ছে সালমার কন্ঠে নতুন একটি গান। গানের শিরোনাম ‘একমাত্র ঠিকানা’। গানটি লিখেছেন ও সুর করেছেন মামুন আফনান রুমী। মিউজিক করেছেন এসডি সাগর। মামুন আফনান রুমীর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলভী মামুন ও রহমান আয়াত।
এদিকে এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমার কন্ঠে নতুন গান ‘নাকের নোলক কানের ঝুমকা’। গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জান্নাত ও তোহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সালমান আহমেদ সোহাগ।
এরইমধ্যে সালমার প্রকাশিত নতুন আরো একটি গান শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি হলো ‘বন্ধু মায়ার জাদু জানে’। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন রুমন দেওয়ান, মিউজিক করেছেন শাহীন রানা। স্টেজ শো’র বাইরে সালমা এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনের রান্নার শো’তে অংশ নিয়েছেন। এতে তার সঙ্গে ছিলেন গায়ক রাশেদ।
তবে সালমা জানান, এরইমধ্যে তিনি নতুন ১২টি গানের মিউজিক ভিডিওর শুটিং-এর কাজ সম্পন্ন করেছেন। নতুন বছরে একের পর এক তার কন্ঠে গাওয়া নতুন মৌলিক গানগুলো একে একে প্রকাশ পাবে।
জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

নতুন গানে সালমা

১০:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫