০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান সিঙ্গাপুরে চাকরির বাজারে চাপ বাড়ছে, ছাঁটাই সর্বোচ্চ পর্যায়ে; ডিগ্রিধারীদের উদ্বেগ বেশি ভারতে ডিজেল ও বিমান জ্বালানি রপ্তানিতে বাড়ল অতিরিক্ত কর, অপরিবর্তিত পেট্রোল ‘আংটি আছে তো আসুন, না থাকলে একাই আসুন’—টেলর-ট্রাভিসের বিয়ের নিয়মে চাঞ্চল্য ঘুমের সমস্যায় স্বস্তি দিচ্ছে ভারী কম্বল, বাড়ছে জনপ্রিয়তা এক নজরে সেরা হিটেড কম্বল ও হিটিং কুশন: আরাম, উষ্ণতা ও বহনযোগ্যতার পরীক্ষায় কে এগিয়ে? ম্যাসাজ পিস্তল কিনবেন? পরীক্ষায় এগিয়ে যে মডেলগুলো, জানুন বিস্তারিত তেলের দাম কমার স্বস্তি, তবে কৃষি খাতে ব্যয়ের চাপ এখনো বড় চ্যালেঞ্জ বসনিয়া কোচ বারবারেজের বিস্ময়কর সাফল্য, বিশ্বকাপে চোখ এখন নকআউট পর্বে এসি-সিআই উদ্যোগে আসিয়ানের সৃজনশীল অর্থনীতিতে নতুন সম্ভাবনা, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৫)

  • Sarakhon Report
  • ১০:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • 129

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকাদের পোশাক এবং বয়ন শৈলীর সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। পোশাকের বিজ্ঞান বিশ্লেষণ করে দেখা গেছে গরম জলহাওয়ার দেশের পোশাকে একটা খোলামেলা ভাব থাকে। পোশাকে থাকে কম সেলাই। কারণ জামা কাপড়ের মধ্যে যাতে হাওয়া খেলতে পারে। এই সূত্র থেকেই দেখা গেছে আন্দেস পর্বতমালার ঠাণ্ডা অঞ্চলের পোশাক বা জামাকাপড়ে সেলাই বেশি রাখা হয়।

ইনকাদের হাল্কা পোশাকের কারণ হল তারা গরমের দেশ থেকে এসেছিল এবং নাগাদের মত পোশাকে সেলাই কম ছিল। অনুসন্ধানে আরও জানা গেছে মেয়েরা অনেক সময়েই চুল কাটত না। যত্ন করে চুল লম্বা রেখে দিত। চুলের মাঝখানে থাকত একটা সিঁথি। (অনেকটা ভারতীয় মেয়েদের মত)। এই লম্বা চুল পিঠ পর্যন্ত ঝুলে থাকত। আবার স্বামী মারা গেলে চুল ছেঁটে ছোট করে দিত। এই রীতির সঙ্গে ভারতীয় বিধবা মহিলাদের রীতির মিল লক্ষ্য করা যায়।

পোশাক জামা-কাপড় তৈরির দক্ষতা প্রসঙ্গে ইনকাদের হস্তশিল্প বা হাতের কাজ-এর কারিগর-এর কথা একটু বলা যায়। ইনকা সমাজে হস্তশিল্পীদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। এই হস্তশিল্পের মধ্যে আছে সোনা ও রূপার কাজ। আমাদের দেশে যাদের বলা হয় স্বর্ণকার। সোনার ছোট-ছোট পাত দিয়ে তারা নানারকম অলংকার বানাত। এই অলংকার-এর নাম আজকের মত না হলেও কান, মাথা হাতে পরার জন্য নানান আকারের অলংকার তৈরি করা হত। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান এবং লোকাচার উপলক্ষ্যেও নানা ধরনের সুন্দর সুন্দর অলংকার তৈরি করত ইনকারা।

অলংকার মাটি বা ক্লে-বাসনপত্রর কাজে ইনকাদের দক্ষতা উল্লেখ করার মত। সেই সময় পাত্র তৈরির জন্য চাকা ছিল না, তাই হাত দিয়ে বিশেষ কায়দা, কৌশল প্রয়োগ করে বিভিন্ন রকম পাত্র তৈরি করতে হত। ক্লে-বা মাটির বাসনপত্র কাঁচা অবস্থায় ফারনেসের মধ্যে ফেলে শুকনো করা হয়। এরপর মাটির পাত্রগুলি নানারকম রং দিয়ে চিত্রাঙ্কণে সাজানো হয়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৪)

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৫)

১০:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫