১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
তরুণদের ক্ষোভে বদলাচ্ছে মোদির বিজেপির রাজনীতি বিচারকদের অবসরের বয়স বাড়ানো: প্রশাসনিক সমাধান, নাকি বিচার বিভাগের স্বাধীনতার পরীক্ষা? ২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট

তোর রক্তে এ উঠোন

  • Sarakhon Report
  • ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 337

তোর রক্তে এ উঠোন

স্বদেশ রায়

পাগলী, তোকে ছাড়া মানায় না এ উঠোন;

ভালো লাগে না ঘর দোর, শস্য ক্ষেত্র-

সবুজ, হলুদ রঙে ভরা মাঠ, দোলায় না মাথা।

তুই না থাকলে  গাভীগুলো চলে যায় উঁচু করে মুখ-

কচি তৃন কাঁদে, তার ওপর ছোটে না কোন শাবক

উঁচু করে লেজ-

কেবলই দূর থেকে দূরে সরে যায় বালকের  দিগন্ত।

শহরের রিক্সায় ঘন হয়ে আসে রোদ আর ঘাম ।

ছায়াতেও মেলে না কোন হাসি ।

এত ভারী এ উঠোন কেমন করে বইবে কুলবধূ!

দুঃসহ ভারে বুঝি যায় চৌচির হয়ে যায়

উঠোনের নরম মাটি-

পারে না সইতে সবুজ পাতা,

মর্মর ধ্বনিতে ফাটে তার বুক –

ক্রন্দনরত শিশু যেমনি চায় তার মাকে।

তেমনি ডাকে তোকে,

আয় আয় ফিরে আয় পাগলী-

তোকে ছাড়া মানায় এ উঠোন।

তুইতো এ ঘর বাড়ি, তোর রক্তে বয়ে

চলে এ শ্যামল উঠোন।

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্ষোভে বদলাচ্ছে মোদির বিজেপির রাজনীতি

তোর রক্তে এ উঠোন

০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

তোর রক্তে এ উঠোন

স্বদেশ রায়

পাগলী, তোকে ছাড়া মানায় না এ উঠোন;

ভালো লাগে না ঘর দোর, শস্য ক্ষেত্র-

সবুজ, হলুদ রঙে ভরা মাঠ, দোলায় না মাথা।

তুই না থাকলে  গাভীগুলো চলে যায় উঁচু করে মুখ-

কচি তৃন কাঁদে, তার ওপর ছোটে না কোন শাবক

উঁচু করে লেজ-

কেবলই দূর থেকে দূরে সরে যায় বালকের  দিগন্ত।

শহরের রিক্সায় ঘন হয়ে আসে রোদ আর ঘাম ।

ছায়াতেও মেলে না কোন হাসি ।

এত ভারী এ উঠোন কেমন করে বইবে কুলবধূ!

দুঃসহ ভারে বুঝি যায় চৌচির হয়ে যায়

উঠোনের নরম মাটি-

পারে না সইতে সবুজ পাতা,

মর্মর ধ্বনিতে ফাটে তার বুক –

ক্রন্দনরত শিশু যেমনি চায় তার মাকে।

তেমনি ডাকে তোকে,

আয় আয় ফিরে আয় পাগলী-

তোকে ছাড়া মানায় এ উঠোন।

তুইতো এ ঘর বাড়ি, তোর রক্তে বয়ে

চলে এ শ্যামল উঠোন।