০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
বিচারকদের অবসরের বয়স বাড়ানো: প্রশাসনিক সমাধান, নাকি বিচার বিভাগের স্বাধীনতার পরীক্ষা? ২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে

রণক্ষেত্রে (পর্ব-১৮)

  • Sarakhon Report
  • ০৮:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 204

আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

কথাগুলো দূরে মিলিয়ে গেল। হাঁ হয়ে দাঁড়িয়ে রইলুম আমি, কী ভাবব তা-ই ভেবে পেলুম না। তা হলে ব্যাপারটা সত্যি লাল ফৌজ ওই গ্রামেই আছে। আর আমার সঙ্গীটি আমায় ধোঁকা দিয়েছে তাহলে। লাল ফৌজ রাত বারোটায় গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এরপর আবার চেষ্টা করে ওদের নাগাল পাওয়া যাবে? কাজেই আমাদের তাড়াতাড়ি গিয়ে ওদের ধরতে হবে। কিন্তু, কিন্তু ছেলেটা আমায় ঠকাল কেন?

একবার মনে হল, থাক আর কাউকে দরকার নেই একাই রাস্তা ধরে গ্রামের দিকে ছুট লাগাই। কিন্তু মনে পড়ল আমার কোটটা-যে আমাদের শোওয়ার জায়গায় রয়ে গেছে। ‘নাঃ, ফিরেই যাই। এখনও ঢের সময় আছে। ছেলেটাকেও গিয়ে খবরটা দিই। ছেলেটা ভিতু বটে, তবু আমাদেরই তো একজন।’

একটা খড়মড় আওয়াজ শুনে পেছন ফিরে দেখলুম। আমার সঙ্গীটি ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছিল। বোঝা গেল, ও আমার পেছন-পেছন অনুসরণ করে এসেছিল। তাহলে ও-ও নিশ্চয় ঝোপে লুকিয়ে থেকে দুই চাষীর মধ্যেকার কথাবার্তা শুনেছিল।

‘আচ্ছা, কী করে তুমি…’ আমি অনুযোগের সুরে আরম্ভ করলুম।

জবাবে উত্তেজিতভাবে ও বলল, ‘এদিকে এস!’

আমি রাস্তার দিকে হাঁটা শুরু করলুম। ও আমার পেছনে-পেছনে এল।

হঠাৎ লাঠির একটা সজোর ঘা খেয়ে লুটিয়ে পড়লুম। মাথায় লোমের টুপির আড়াল থাকা সত্ত্বেও জ্ঞান হারিয়ে ফেললুম ঘা খেয়ে। যখন চোখ খুললুম, দেখলুম উবু হয়ে বসে চাঁদের আলোয় আমার সঙ্গীটি আমার ট্রাউজার্সের পকেট থেকে ইতিমধ্যে টেনে-বের-করে-নেয়া পরিচয়-পত্রটায় চোখ বুলোচ্ছে।

এতক্ষণে জ্ঞানোদয় হল আমার। ‘ও, ওর এ-ই মতলব ছিল। তাহলে যা ভেবেছিলুম তা নয়, মোটেই ভয় পেয়ে ও মিথ্যে কথা বলে নি। ও জানত, লাল ফৌজ ওই গ্রামেই আছে। কিন্তু ইচ্ছে করেই আমায় সেকথা বলে নি, কারণ রাত্রে ও আমার সঙ্গে থেকে আমার পরিচয়-পত্রটি হাতাবে, এই ছিল মতলব। ও ভিতুও নয়, বিদ্রোহীও নয়, কারণ কুলাকদেরও ও ভয় পাচ্ছিল। ও দেখছি তাহলে একেবারে খাঁটি শ্বেতরক্ষী।’

অল্প একটু উচু হয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে ঢোকার চেষ্টা করলুম। ছেলেটা এটা লক্ষ্য করে পরিচয়-পত্রটা ওর চামড়ার ব্যাগে গুজে দিয়ে আমার কাছে এল।

জনপ্রিয় সংবাদ

বিচারকদের অবসরের বয়স বাড়ানো: প্রশাসনিক সমাধান, নাকি বিচার বিভাগের স্বাধীনতার পরীক্ষা?

রণক্ষেত্রে (পর্ব-১৮)

০৮:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫