০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
বিচারকদের অবসরের বয়স বাড়ানো: প্রশাসনিক সমাধান, নাকি বিচার বিভাগের স্বাধীনতার পরীক্ষা? ২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে

রণক্ষেত্রে (পর্ব-২১)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • 151

আর্কাদি গাইদার

তৃতীয় পরিচ্ছেদ

গাঁয়ে ঢোকার পর প্রথম কুঁড়ে থেকে একটা চিৎকার শোনা গেল:

‘এই, এই, কোন্ চুলোয় মরতে ছুটেছিস? হেই, বে’টে বামন! থাম্ শিগগির, হে’ডে-মাথা কোথাকার!’

ঘরের ছায়ার ভেতর থেকে রাইফেল-হাতে ছুটে এল একটা লোক। তারপর আমার কাছে এসে দাঁড়াল।

‘কোথায় ছুটে চলেচিস, শুনি? আসচিসই-বা কোথা থেকে?’ আমার মুখটা চাঁদের আলোর দিকে ঘুরিয়ে দিয়ে রক্ষী-সেপাই জিজ্ঞেস করল।

হাঁপাতে-হাঁপাতে বললুম, ‘তোমাদের কাছেই। তোমরা তো কমরেড, তাই না?’ ‘আমরা কমরেড আচি ঠিকই,’ ও বাধা দিল, ‘কিন্তু তুমি কে?’

‘আমিও তাই,’ থমকে থমকে শুরু করলুম আমি। কিন্তু তখনও স্বাভাবিকভাবে দম ফেলতে না-পারায় আর কোনো কথা না-বলে চামড়ার ব্যাগটা ওর হাতে তুলে দিলুম।

‘তুমিও তাই, উ’?’ রক্ষী এবার একটু খুশি-খুশিভাবে প্রশশ্ন করল। যদিও তখনও পর্যন্ত ওর সন্দেহ একেবারে কাটে নি। বলল, ‘ঠিক আচে, তাইলে চল কম্যান্ডারের সঙ্গে দেখা করি গিয়ে।’

বেশ রাত হওয়া সত্ত্বেও সারা গ্রাম তখনও জেগে। ঘোড়াগুলো চি’হি-চি’হি ডাক ছাড়ছে। চাষীদের গাড়িগুলো বাড়ির উঠোন থেকে বের করার জন্যে ক্যাচুকোঁচ আওয়াজ করে গেট খোলার শব্দ হচ্ছে। কাছেই কে একজন চে’চিয়ে ডাকল:

‘দোকুকিন! দো-কু-কিন! কোন চুলোয় মরতি গেল সে?’

‘আঃ, এত চ্যাঁচামেচি কিসের, ভাস্কা?’ যে চিৎকার করছিল তার সামনাসামনি এসে আমার সঙ্গী পাহারাদারটি জিজ্ঞেস করলে।

জনপ্রিয় সংবাদ

বিচারকদের অবসরের বয়স বাড়ানো: প্রশাসনিক সমাধান, নাকি বিচার বিভাগের স্বাধীনতার পরীক্ষা?

রণক্ষেত্রে (পর্ব-২১)

০৮:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫