০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
উপকূলের পানিতে লবণাক্ততা, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি যুদ্ধের ছয় মাসে যুদ্ধকবলিত দেশ থেকেই আসছে বিশ্বের প্রায় অর্ধেক তেল দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মধ্যে ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে ফিলিপাইন জেমি ডিমন ও স্ত্রীর ১২ মিলিয়ন ডলারের অনুদান, অর্থনৈতিক সুযোগ পাবে ১২ কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মোজাম্বিকে সাগরে নিখোঁজ চার জেলে, জঙ্গিদের অপহরণের আশঙ্কা ইরান যুদ্ধ জিতেও কৌশলগতভাবে কি হেরে গেলেন নেতানিয়াহু? সেউতায় অভিবাসীদের ঢল, ৭২ জনের মৃত্যু; দ্রুত ফেরত পাঠানোর অভিযোগ প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অন্তর্বর্তী উপবাসের উপকারিতা কি অতিরঞ্জিত? রাশিয়া-যুক্তরাজ্য কি যুদ্ধের দ্বারপ্রান্তে? কূটনীতি সরে গেলে যে বিপদ বাড়ে

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)

  • Sarakhon Report
  • ০৭:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • 257

সুবীর বন্দ্যোপাধ্যায়

আজতেকদের শিক্ষা, আনন্দ উপভোগ ইত্যাদি 

আজতেক সমাজের শিক্ষাব্যবস্থা এবং তা গ্রহণ করার বিশেষ পদ্ধতিও লক্ষ্য করার মত। সাধারণভাবে ছেলে ও মেয়েরা চৌদ্দ বছর বয়স পর্যন্ত বাড়িতে বাবা-মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করে। তবে বাবা মা বা অভিভাবকদের শিক্ষাদান বাখন, কেমন হচ্ছে তা দেখভাল করত স্থানীয় শাসক-এর মত ব্যক্তিরা।

এই প্রতিষ্ঠানকে আজতেকরা বলে কালপোলি (Calpoli)। এই শিক্ষার পাঠক্রম করা হত নিজেদের সমাজ, ধর্ম, লোকাচারকে ভিত্তি করে। এর সাবেকি নাম হল হয়েছয়ে তলাতোরি (huehuetlatolli)। বাংলায় বলা যায়। বৃদ্ধদের বচন।

এই বচন, কথনের মধ্যে থাকত আজতেকদের নিজস্ব আদর্শ। আজতেকদের নিজস্ব ভাষার বিচার প্রয়োগ করে বলা যায় গয়েছয়েতলাতোলির বেশিরভাগ কয়েক শতকের ধারাবারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণতি লাভ করেছিল।

এই পরিণতিতে সাহায্য করেছিল নাহয়া সংস্কৃতি। শিক্ষার আনুষ্ঠানিক শুরুর সময়টা হল ১৫ বছর বয়স। এই সময় থেকে ছেলে ও মেয়েরা স্কুলে যাতায়াত শুরু করে। আজতেকদের অন্যতম গোষ্ঠী মেক্সিকারাই নাকি পৃথিবীতে প্রথম শিশুদের বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে। এক্ষেত্রে লিঙ্গ, সামাজিক মর্যাদা এবং অন্যান্য সামাজিক মাপকাঠির বিচার করা হয়নি।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

উপকূলের পানিতে লবণাক্ততা, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)

০৭:০০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫