০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬৩)

  • Sarakhon Report
  • ০৩:৩৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 328

প্রদীপ কুমার মজুমদার

আলবিরূণী কর্তৃক উদ্ধৃত সকল রচনাংশগুলিরই সঙ্গে সামঞ্জস্থাপূর্ণ অংশ আর্যভটীয় গ্রন্থে পাওয়া যায়। অনেকক্ষেত্রে বাক্যগুলি অভিন্ন। বলা যেতে পারে এই অংশগুলি আলবিরূণী কুসুমপুরের আর্যভটের গ্রন্থ থেকে নিয়েছেন। অন্যান্য উৎসের উদ্ধৃতি গুলি ঠিক মেলে না। অনেক সময় আলবিরুণী নিজের ব্যাখ্যাও উদ্ধৃতির মধ্যে প্রবিষ্ট করিয়েছিলেন।

দু এক জায়গায় কিছু ভুলও রয়ে গেছে। কুসুমপুরের আর্যভাটের গ্রন্থে যাকে কোটিপদ্ম ও পরপদ্ম বলা হয়েছে আর্যভটীয়তে কোটি ও অর্বুদ বলা হয়েছে। কয়েকটি উদ্ধৃতি ভ্রান্তিমিশ্রিত সে যুগেই ছিল একথা আলবিরূণীও বলে গিয়েছেন।

এ সব ভুল আলবিরূণী ব্যবহৃত আকর গ্রন্থের বা আরবী অনুবাদকের বা লিপিকারের যে কোন একজনের হতে পারে। আলবিরূণী এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিছু কিছু অবশ্য নিজে ঠিক করেছেন। আর্যভটীয় গ্রন্থের সঙ্গে একটি উদ্ধৃতির মিল নেই।

এছাড়া বাকি কুড়িটির যথাযথ মিল আছে। এ থেকে বলা যেতে পারে যদিও আলবিরূণী বিভিন্ন উৎস থেকে আর্যভট সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছিলেন তবু তার মূল ছিল আর্যভটীয় গ্রন্থের উপর।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬২)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬২)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬৩)

০৩:৩৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫