০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পুতুল নাচের ইতিকথা

  • Sarakhon Report
  • ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 597

বাংলাদেশ যেমন মেলা, যাত্রাপালা, জারি, সারি গান ও সার্কাস উঠিয়া গিয়াছে, তেমনই পুতুল নাচও উঠিয়া গিয়াছে। উঠিয়া যাইবার পরেও শখে হোক, নেশায় হোক বা অন্য কোনো কারণে হোক, দু’একটি পুতুল নাচের দল কেন যে টিকিয়া রহিয়াছে, তাহা কেহই বলিতে পারে না।

এই পুতুল নাচ টিকিয়া থাকিবার গবেষণায় না যাইয়া বরং পুতুলের সুতাগুলি কেমন করিয়া অদৃশ্য থাকে, পুতুল নাচের কথা মনে হইলেই তাহাই চিন্তার সামনে আগেই আসিয়া দাঁড়ায়। ভাবিতে অবাক লাগে, কে প্রথম পুতুল নাচটি আবিষ্কার করিয়াছিল? যাহার মূল বিষয়বস্তু ছিল একটি সমগ্র পালা অনুষ্ঠিত হইবে অদৃশ্য সুতার টানে। যাহার বা যাহাদের হাতে সুতা, তাহারাই রাজা-রানী হইতে শুরু করিয়া, বীর, মহাবীর, চাকর, নোকর সকলকে চালিত করিবে।

সুতার টানে মহাবীর যুদ্ধ করিবেন, কখনো বুকে ছুরি মারিবেন, কখনো পিঠে মারিবেন, কখনো বা বন্দি করিবেন, কখনো বা রাজপ্রাসাদকে শৌচাগার বানাবেন। অথচ যাহারা এতকিছু করিতেছেন, তাহারা পোশাকের অন্তরালে কেবল পুতুল মাত্র। আবার সুতাই সব, আবার সুতাই কেহই নয়। যিনি বা যাহাদের হাতে সুতা, তিনি-ই সব। তিনি ইচ্ছা করিলে সকল পুতুলকে উর্ধ্বমুখী বা নিম্নমুখী করিয়া মুহূর্তে ফেলিয়া দিতে পারেন। আবার পর্দা টানিয়া দিয়া পুতুল নাচের ইতি ঘটাইতে পারেন।

খেলাটি বা পালাটি যাহাই হোক না কেন, ভাবিতে ভাবিতে বিস্মিত হইতে হয়—এই পৃথিবীর কোনো প্রভাতে এই পুতুল নাচের শুরু হইয়াছিল! আবার  নানাজনের নানাভাবে কেনই বা বারবার পুতুল নাচের ইতিকথা লিখিতে হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পুতুল নাচের ইতিকথা

০৩:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫