০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা এশিয়ায় নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আমেরিকার সামরিক শক্তি—ট্রাম্পের নীতিতে বাড়ছে নতুন দ্বন্দ্ব পাঞ্জাবে কমেছে চেনাবের বন্যা, ২৯ জুলাই থেকে নতুন ভারী বৃষ্টির পূর্বাভাস পাকিস্তানের বেলুচিস্তানে ‘অপারেশন আল-আজম’: ১৬ সশস্ত্র সদস্য নিহত, সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার পলকের দাবি: আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম; কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে আবেদন এক লাখ টাকার ঋণ, এক বছরের বন্দিজীবন: পাথর কাটতে কাটতে মুক্তি পেলেন চার শ্রমিক ভোটের আগে আশীর্বাদ, ভোটের পর অনিশ্চয়তা: মহারাষ্ট্রের বিধবা কৃষাণীদের ভরসা কি হারাচ্ছে? ডিএনএর ভুলে আর নয়! কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে জিন চিকিৎসায় খুলছে নতুন দিগন্ত বৈশ্বিক দক্ষিণেই আগ্রাসী প্রজাতির পরিবেশগত ক্ষতি বেশি, বাড়ছে ভয়াবহ ঝুঁকি একটি পরীক্ষার ওপর ভবিষ্যৎ নির্ভর করা উচিত নয়

শিবসা নদী খনন ও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

শিবসা-কপোতাক্ষ দ্রুত খনন ও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচিতে পাইকগাছা সমিতি, ঢাকা’-এর আয়োজনে ও আহ্বানে তালা উপজেলা সমিতি ও কপোতাক্ষ ফোরাম, ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

মানববন্ধন ও সমাবেশটি এ.কে.এম সাঈদ হোসেন এর সভাপতিত্বে ও মুহাঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম কাগজী, কালের কন্ঠ এর সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, পাইকগাছা সমিতি, ঢাকা এর  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শেখ আইয়ুব আলী,  তালা উপজেলা সমিতি, ঢাকা এর অর্থ সম্পাদক এম এ তোয়াব, পাইকগাছা সমিতি, ঢাকা এর অর্থ সম্পাদক তারিকুল হাসান, তালা উপজেলা সমিতি, ঢাকা এর সদস্য মাহাতাব উদ্দীন শহিদ প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ-নদীগুলো ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে খুলনা জেলার পাইকগাছা অঞ্চলে শিবসা নদী ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। একই অবস্থা খুলনা-সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবাহিত দেশের ঐতিহ্যবাহি নদ কপোতাক্ষের।

বক্তারা আরও বলেন, পাইকগাছা উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এক সময়ের খরস্রোতা শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করেছে। খুলনাথেকে কয়রা, পাইকগাছা ও আশাশুনির বড়দল এলাকার লোকজন নৌ-পথে সহজেই যাতায়াত করতো। অথচ সেই নদী এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। জেগে উঠছে বিশাল চর। ফলে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে পাইকগাছা বাজার প্লাবিত হচ্ছে। এতে বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে । দুর্যোগে-দুর্ভোগের মধ্যে দিন কাটছে নদী পাড়ের মানুষের । জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। এলাকাবাসী মনে করে নদী খনন ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। তাই খুলনা ও সাতক্ষীরাবাসীর অন্যতম দাবি শিবসা-কপোতাক্ষ খনন। একইসঙ্গে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

জনপ্রিয় সংবাদ

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা

শিবসা নদী খনন ও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

০৩:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫