০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধ, আরেক শিক্ষা: বোকামিরও নিজস্ব গতি আছে ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রথম রাজপথে শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় নতুন উত্তেজনা, হরমুজ প্রণালিতে ড্রোন-কাণ্ডে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে? রিজার্ভ, বিনিময় হার ও অর্থনীতির ভারসাম্যের গল্প খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত তিন কারখানায় ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারানোর অভিযোগ উপসাগরে নতুন উত্তেজনা: কুয়েত-বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে মে মাসে গণপিটুনিতে ৩১ জন নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী-শিশু

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মেলানো যাবে না, মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, তবে এ নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ডাকসু নির্বাচন চলছে। ইতোমধ্যে ভোট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কোন পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। আমরা গতকালকেও আলোচনা করেছি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। সকালে আমি মিডিয়ায় দেখেছি, যতক্ষণ দেখেছি (ভোট) ভালোভাবেই হচ্ছে।’

ডাকসু নির্বাচন মডেল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যারা এখানে (ডাকসু) ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনকে এটার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। কিন্তু এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এ রকম হবে না। কিন্তু এটা ডেফিনেটলি একটা মডেল।’

তিনি বলেন, ‘অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়।’

উপদেষ্টা বলেন, ‘(ডাকসু নির্বাচনে) সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ভোটও দিচ্ছে। সকালবেলা আমার মিডিয়া রিপোর্টগুলো দেখে বেশ ভালো লেগেছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আমরা আজকে সভায় মূলত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধ, আরেক শিক্ষা: বোকামিরও নিজস্ব গতি আছে

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মেলানো যাবে না, মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২:১২:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫