০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৩০ জুলাই দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা, চার দফা দাবি পূরণ না হলে আগস্টে অনির্দিষ্টকালের কর্মসূচি বগুড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিক ও এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাব ইসির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল অবরোধ প্রত্যাহার, ৯ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, যুক্তরাষ্ট্রে উৎপাদনশীলতা বাড়াচ্ছে একাধিক পরিবর্তন করাচিতে নিখোঁজ নাদরা কর্মকর্তা, সাংবাদিক সোহেল সাঙ্গির ছেলেকে উদ্ধারে দ্রুত পদক্ষেপের আহ্বান ডিগ্রির বদলে দক্ষতার পথে ঝুঁকছে তরুণরা, কর্মসংস্থানের নতুন সমীকরণ গড়ছে নতুন প্রজন্ম বিশ্বকাপ জয়ের নায়ক ইয়ামাল, বদলে যাওয়া স্পেনের নতুন মুখ আসামে প্রতি বছর ভয়াবহ বন্যা কেন? শুধু ব্রহ্মপুত্র নয়, সংকটের পেছনে লুকিয়ে আরও বহু কারণ পাকিস্তানের ‘হরপ্পা মুহূর্ত’: ৫ হাজার বছরের সভ্যতা ও ১৯৪৭ সালের রাষ্ট্রপরিচয়ের দ্বন্দ্ব

অসুর বধ প্রতি মুহূর্তে

  • Sarakhon Report
  • ০৬:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 351

বাস্তবে অসুর কোন অন্যগ্রহের প্রজাতিও নয়, অন্য কোন ব্যক্তিও নয়- অসুর মানুষের মাঝেই জন্ম নেয়, প্রতি মুহূর্তে। ক্ষমতার অপব্যবহার, লোভ, লালসা, অজ্ঞতা, শঠতা, মিথ্যাচারিতা এমনি অজস্র অমানবিক বিষয় বা ত্রুটি প্রতি মুহূর্তে মানুষের মধ্যে জন্ম নিচ্ছে। এই ত্রুটি বা খারাপ রিপুর উত্থানকে পরাজিত করেই একজন মানুষকে প্রতি মুহূর্তে নিজেকে মানুষ রাখতে হয়। মানুষ যখন ক্ষমতার অপব্যবহার, দুর্বলের ওপর অত্যাচার, মিথ্যাচারিতার মধ্যে ঢুকে যায় তখন সে মানব থেকে অসুরে পরিণত হয়। আর যখন সে নিজের অসুরত্বকে নিজে পরাজিত করতে পারে না বা কোরবানি দিতে পারে না তখন তার জন্য প্রয়োজন পড়ে অন্য কেউ শক্তি প্রয়োগ করে তাকে মানব সমাজের উপযোগী করে তুলুক।

মুখোশ – সূর্যের নিচে

মানুষের মধ্যে বার বারই অসুরের উত্থান ঘটে আসছে। তাই সকল ধর্মে, সকল রীতেতে রয়েছে, এই অসুর বা নিজের ভেতরের খারাপ রিপুকে কোরবানি দেয়া বা বধ করা। যা মানুষের নিজ নিজ ধর্মের পালিত আচরণ অনুযায়ীও প্রতীক হিসেবে ব্যবহৃত যাতে হয়, সে রীতিনীতিও প্রণয়ন করেছে।

তাই মানুষ যতই ধর্ম, বর্ণ, গোত্র, আচরণ ও সংস্কৃতিতে বিভক্ত হোক না কেন, অসুর বধ বা নিজের খারাপকে কোরবানি দেওয়ায় সকলেই ঐক্যমত। যাতে মানুষ সজাগ হয় অসুর সম্পর্কে, মানুষ ধাবিত হয় নিজের ভেতরের মানবাত্মাকে আরও জাগ্রত করে নিজেকে দেবাত্মা বা সুরজাতি হিসেবে পরিণত করতে। আর এ কারণে ধর্মীয় আচরণে অসুর বধ বা কোরবানি হয়তো প্রতি ধর্মে বছরে একদিন বা কয়েকদিন- কিন্তু বাস্তবে অসুর বধের কাজটি প্রতি মুহূর্তের।

জনপ্রিয় সংবাদ

৩০ জুলাই দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা, চার দফা দাবি পূরণ না হলে আগস্টে অনির্দিষ্টকালের কর্মসূচি

অসুর বধ প্রতি মুহূর্তে

০৬:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫