০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

দিল্লিতে হামলার ছক তৈরির অভিযোগে ভারতের দাবি প্রত্যাখ্যান করল ঢাকা

ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছে—বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা দিল্লিতে হামলার ছক করেছে। তবে এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতের রাজধানী দিল্লিতে হামলার পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করেছেন বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তবে এ তথ্য বিশ্বাস করার মতো কোনও কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যা-ই ঘটুক না কেন, মিডিয়া সব সময় আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু এর কোনও ভিত্তি নেই। কোনও সচেতন মানুষ এসব বিশ্বাস করবে না।”

জাতিসংঘে শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাতিসংঘ এ বিষয়ে কিছু জানায়নি।

এছাড়া চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি আছে কি না—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমরা কারও দিকে ঝুঁকে পড়ছি না। সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি এবং রাখব। আমি মনে করি না, আমাদের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আসবে।”

উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ঘটনার পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

#দিল্লি #বাংলাদেশপররাষ্ট্রমন্ত্রণালয় #লস্করইতৈয়বা #হাফিজসাঈদ #ভারত #সারাক্ষণরিপোর্ট

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

দিল্লিতে হামলার ছক তৈরির অভিযোগে ভারতের দাবি প্রত্যাখ্যান করল ঢাকা

০৮:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫