০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম ‘সবাইকে হত্যা করতে হবে’— প্রতিশোধের নামে সহিংসতার পক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীর উসকানি, আতঙ্কে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এমঅ্যান্ডএসে খোলা-অংশের অন্তর্বাস বিক্রি ঘিরে বিতর্ক: ‘চমক’ নাকি বদলে যাওয়া বাজারের বাস্তবতা? প্রতিশোধের নামে হত্যার আহ্বান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বাসিন্দার বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক ট্রাম্পের নতুন নিশানায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’: ইরানের গোপন পারমাণবিক ঘাঁটি নিয়ে কেন বাড়ছে যুদ্ধের আশঙ্কা? ট্রাম্পের অভিযোগ ভেঙে পড়ল, আদালতে সরকারের স্বীকারোক্তি: ভাঙচুর নয়, তড়িঘড়ি মেরামতের ভুলেই ক্ষতিগ্রস্ত লিংকন রিফ্লেক্টিং পুল গোলাপি ডোরাকাটা রহস্যের অবসান: ৪০ বছরের অনুসন্ধানে মিলল সমুদ্রের নতুন শৈবাল প্রজাতি মৃত্যুর দিকে ছুটে চলা জীবনে থামার সময় কি এখনও আসেনি? প্যাক্স সিলিকা: কর্মসংস্থান নাকি নতুন নির্ভরতা? ফিলিপাইনের সামনে সুযোগের পাশাপাশি বড় ঝুঁকির সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬১)

  • নাঈম হক
  • ০৯:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 156

ভারতীয় বাহিনীর এক লেফটেন্যান্ট ও তার লোকবলের সঙ্গে দেখা করেন, এরপর সবাই একত্রে একটি ছোটো বার্জে আরোহণ করেন…

অবশ্য সব কয়টি মিশনই যে নিরাপদে কুর্মিটোলায় ফিরে আসত বা আসতে পারত, তা নয় কিন্তু- জাপানিদের গুলি খেয়ে ভূপাতিত বি-২৫-এর কমরেডরা ফিরে না আসলে সারা ঘাঁটিতে গভীর বিষণ্ণতা নেমে আসত। সাধারণত, সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে মিশন থেকে ফিরে না আসলে বি-২৫ নির্ঘাত নির্মম পরিণতির শিকার হয়েছে নামক সহজ বিষণ্ণ উপসংহারে আসা যেত। (কারণ, বি-২৫-এর উড়ন্ত পরিধি এই সময়টুকুর মধ্যে সীমাবদ্ধ)।

নেহাতই ভাগ্যবান পাইলটরা ও এয়ারক্রুরা অবশ্য গুলিবিদ্ধ প্লেন থেকে বেইল আউট করে বেরিয়ে আসতে পারতেন বটে তবে ভূমিতে জাপানিরা ধরে ফেলতে পারার আশঙ্কায় বেইল আউট হওয়া বিমান সৈনিকরা সদাই ভীতসন্ত্রস্ত থাকতেন। এমন ঘটনা ঘটলে, বেইল আউটদের কুর্মিটোলায় ফিরে আসার বর্ণনা দিতে গিয়ে ইভো বলেন যে “এরা যখন শত্রুর দখলিকৃত এলাকার পেছনে বা সেখান থেকে খুব বেশি দূরে নয়- কোথাও বেইল আউট করেন, সেখান থেকে কুর্মিটোলায় ফিরে আসার পথ খুঁজে হেঁটে আসতে সময় লাগে।

তিনদিন থেকে দুই সপ্তাহ এবং তাঁরা যখন এসে হাজির হন- দুশ্চিন্তা অনিদ্রায় তাদের সবারই চোখমুখ বসা, ফ্যাকাশে, দাড়িভর্তি ক্লান্ত মুখ এবং তাদের জন্য প্রথম একমাত্র প্রাথমিক পরিচর্যা ছিলো অনতিবিলম্বে গোসল করো ও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরো”।

একবার, মার্কিন “পি-৫১” ফাইটার প্লেন ও জাপানিদের “এসিক্সএম” ফাইটার প্লেনের (ডাকনাম “জিরো”) মধ্যে “ডগফাইট” চলাকালে- প্লেনকে হালকা করার জন্য মার্কিন “পি-৫১”-তে বহনকৃত বোমাগুলোকে বাইরে ফেলে দেয়া হয়, অর্থাৎ প্লেন থেকে ফেলে দেয়া হয়। ফলে, “পি-৫১”-এর পরিত্যাক্ত অবিস্ফোরিত বোমাগুলোকে খুঁজে বের করতে এবারে ইভো-কে মিশনে বেরোতে হয়; বোমাগুলোকে খুঁজে পাওয়া গেলে, হয় সেগুলোকে কুর্মিটোলায় ফিরিয়ে আনতে হবে আর নয়তো অকুস্থলেই সেগুলোর বিস্ফোরণ ঘটিয়ে অকেজো করতে হবে।

ইভো প্রথমে যান নারায়ণগঞ্জে, সঙ্গে নেন সামরিক সাপ্লাইয়ের (অর্ডন্যান্স) চারজনকে, একটি জীপ ও একটি বোমা সার্ভিসের ট্রাক। সেখানে ইভো প্রথমে ব্রিটিশ ভারতীয় বাহিনীর এক লেফটেন্যান্ট ও তার লোকবলের সঙ্গে দেখা করেন, এরপর সবাই একত্রে একটি ছোটো বার্জে আরোহণ করেন। বার্জটি উত্তরদিক ধরে চলতে থাকে, সারারাত চলার পরে পরদিন সকালে বার্জটি গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসে।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬০)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬০)

জনপ্রিয় সংবাদ

চার শতাব্দী পর ফিরল প্রকৃতির হারানো সন্তান, গ্লেন অ্যাফ্রিকে জন্ম নিল বুনো বিভারের নতুন প্রজন্ম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬১)

০৯:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫