০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সৃজনশীলতার সংকটে শিক্ষা: ভবিষ্যতের জন্য কি এখনও উপযোগী আমাদের স্কুল? কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ভূরাজনীতি: ‘বিনামূল্যের’ প্রযুক্তির আড়ালে কী লুকিয়ে আছে? মোদির পদত্যাগের ভাইরাল চিঠি সঠিক নয়, স্পষ্ট করল ভারতের সরকার দিল্লিতে নীট আন্দোলনের মামলায় বড় সিদ্ধান্ত: অপরাধমূলক অতীত না থাকলে আইনি পদক্ষেপ নয় গ্যাস সংকট আরও দীর্ঘায়িত: তিতাসের গ্রাহকদের নিম্নচাপ অব্যাহত, এলএনজি টার্মিনালের ত্রুটিতে সরবরাহ কমেছে ৫৫০ এমএমসিএফডি হামে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে প্রাণহানি বেড়ে ৮৩৫ পাবনায় সেপটিক ট্যাংকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য খতিয়ে দেখছে পুলিশ এনসিপির বহরে আবারও হামলার অভিযোগ, এবার সিলেটের গোলাপগঞ্জে ইট নিক্ষেপে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি হাঙ্গুতে জঙ্গি হামলা: ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, পাল্টা অভিযানে ১৫ হামলাকারী নিহত সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার অবস্থার উন্নতি, চিকিৎসা সঠিকভাবে চলছে: ডা. জাহিদ

খালেদা জিয়া বর্তমানে তাঁর নির্ধারিত চিকিৎসা যথাযথভাবে পাচ্ছেন এবং শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা যথাযথভাবেই চলছে।

ডা. জাহিদ জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।

ভর্তি ও পর্যবেক্ষণ

২৩ নভেম্বর বিভিন্ন জটিলতা নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তারেক রহমানের তত্ত্বাবধান ও পরিবারের আহ্বান

ডা. জাহিদ বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অস্থায়ী সরকারও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে। তাঁকে বিদেশে নেওয়া হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

চীনা চিকিৎসক দল আসছে

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ১ ডিসেম্বর সোমবার চীনা চিকিৎসকদের একটি প্রাথমিক দল এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেছে।

#tags: সারাক্ষণ রিপোর্ট

জনপ্রিয় সংবাদ

সৃজনশীলতার সংকটে শিক্ষা: ভবিষ্যতের জন্য কি এখনও উপযোগী আমাদের স্কুল?

খালেদা জিয়ার অবস্থার উন্নতি, চিকিৎসা সঠিকভাবে চলছে: ডা. জাহিদ

০১:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫