০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব সবজির দামে নতুন ঝড়: সার সংকট, বিশ্ববাজার ও বাংলাদেশের দরিদ্র মানুষের খাবারের ভবিষ্যৎ জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ নেপালে তিব্বতবিষয়ক সম্মেলন বাতিল, চীনের চাপ নিয়ে তীব্র বিতর্ক  ভারত নান্দেডের গুরুদ্বারে সুখবীর বাদলের ওপর হামলা, হাতে সামান্য আঘাত বিরোধীদের ঐক্যে চাপে মোদি সরকার, পাঁচ গুরুত্বপূর্ণ বিল ঠেকানোর দাবি কংগ্রেসের ভারত খড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে উত্তাল উত্তরাখণ্ড, বিজেপির বিরুদ্ধে জাতপাতের অভিযোগ মোদির বিদেশনীতি নিয়ে রাহুলের কটাক্ষ, ‘মোদিভক্ত’ হয়ে দেশের লাভ হবে না: খার্গে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও পানির স্রোত, আটকা পড়ার আশঙ্কা ৬ শ্রমিকের তরুণ শক্তির আবেগে সাজছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

যে ভারী বোঝা নামে না কখনও

আমাদের স্বাধীনতার স্থপতি-
আমাদের স্বাধীনতার অন্য মহানায়ক
জাতীয় নেতাদের কবরে ফুল দিতে যাই না দীর্ঘদিন।
যাই না রায়ের বাজারের বধ্যভূমিতে-
আমাদের গুণী মানুষগুলোর স্মৃতিতে ফুল দিতে।
বরং তাদের ছেলে মেয়েরা যখন যায়-
তখন বুকের ভেতর একটা হাতুড়ি বাড়ি দেয়-
মনে মনে বলি, হায়রে ওই সন্তানরা ঠিকই তো দেখতে পাচ্ছে-
তাদের পিতার জন্ম- মৃত্যু তারিখ-
যা লেখা আছে কবরের ফলকে-
হিসাব মেলালে তাদের সকলের বয়স সন্তানের থেকে কম।
রাষ্ট্রবিপ্লব আর প্রতিবিপ্লবের সব থেকে ভারী বোঝা-
যা কখনো পিঠ থেকে নামানো যায় না।
এমনকি রিসেট বাটনে নামে না-
বুল ডোজারে নামে না।
এই সব বুল ডোজার, এই সব রিসেট বাটন
নর্দমার ময়লার মতো নর্দমাতেই মিশে যায়।

কিন্তু কখনও মিশে যায় না কোনো ধুলা বা বাতাসে
ওই মাটির বা তার পরিবারের প্রজন্মের পরে প্রজন্মের
এক বিস্ময়-
“আসলে ওরা কি পাগল ছিল-
পিতা বা পিতামহ হলেও
ওরা সকলেই আমাদের থেকে বয়সে ছোট”।

হায়রে ব্যর্থতা বার্ধক্যের-
এত বয়স নিয়েও ডিঙানো যায় না তাদের-
ডিঙাতে গেলেই কে যেন ঘাড় ধরে নর্দমায় ফেলে দেয়।

জনপ্রিয় সংবাদ

গ্যাস আছে, কিন্তু গ্যাস নেই: বাংলাদেশের জ্বালানি সংকটের আসল হিসাব

যে ভারী বোঝা নামে না কখনও

০৮:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

আমাদের স্বাধীনতার স্থপতি-
আমাদের স্বাধীনতার অন্য মহানায়ক
জাতীয় নেতাদের কবরে ফুল দিতে যাই না দীর্ঘদিন।
যাই না রায়ের বাজারের বধ্যভূমিতে-
আমাদের গুণী মানুষগুলোর স্মৃতিতে ফুল দিতে।
বরং তাদের ছেলে মেয়েরা যখন যায়-
তখন বুকের ভেতর একটা হাতুড়ি বাড়ি দেয়-
মনে মনে বলি, হায়রে ওই সন্তানরা ঠিকই তো দেখতে পাচ্ছে-
তাদের পিতার জন্ম- মৃত্যু তারিখ-
যা লেখা আছে কবরের ফলকে-
হিসাব মেলালে তাদের সকলের বয়স সন্তানের থেকে কম।
রাষ্ট্রবিপ্লব আর প্রতিবিপ্লবের সব থেকে ভারী বোঝা-
যা কখনো পিঠ থেকে নামানো যায় না।
এমনকি রিসেট বাটনে নামে না-
বুল ডোজারে নামে না।
এই সব বুল ডোজার, এই সব রিসেট বাটন
নর্দমার ময়লার মতো নর্দমাতেই মিশে যায়।

কিন্তু কখনও মিশে যায় না কোনো ধুলা বা বাতাসে
ওই মাটির বা তার পরিবারের প্রজন্মের পরে প্রজন্মের
এক বিস্ময়-
“আসলে ওরা কি পাগল ছিল-
পিতা বা পিতামহ হলেও
ওরা সকলেই আমাদের থেকে বয়সে ছোট”।

হায়রে ব্যর্থতা বার্ধক্যের-
এত বয়স নিয়েও ডিঙানো যায় না তাদের-
ডিঙাতে গেলেই কে যেন ঘাড় ধরে নর্দমায় ফেলে দেয়।