১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

হাদি হত্যাকে ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা সালাহউদ্দিনের

হাদির হত্যাকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা তুলতে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে না পারে। শনিবার তিনি এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি বা যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তাদের যেন এই ঘটনাকে ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানোর সুযোগ না দেওয়া হয়। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা
হাদির জানাজায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্র থাকলে তা প্রতিহত করতে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।

জানাজায় রাজনৈতিক ও রাষ্ট্রীয় উপস্থিতি
পরে বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বহু নেতা-কর্মী শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেন।

শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টারা, বিএনপি, জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মী এবং তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাদির হত্যাকাণ্ডের পটভূমি
ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পুরান পল্টনের কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

হাদি হত্যাকে ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা সালাহউদ্দিনের

০৬:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫