০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
পাকিস্তানের মোটরওয়ে ব্যবস্থায় দক্ষিণাঞ্চল কেন এত পিছিয়ে যুক্তরাষ্ট্রে বয়স্কদের মধ্যে আরএসভি সংক্রমণে হাসপাতালে ভর্তির হার স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি ৬৪ জেলায় ৬৪ ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যায় ২৫৮ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৯১০ কেন জেডি ভ্যান্সের কথা শুনলে বামপন্থী নেতার কথা মনে হয় ন্যাটোর মাটিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, বাস্তব যুদ্ধের মতোই প্রশিক্ষণ জার্মানির নির্বাচনে নাৎসি অতীত নিয়ে নতুন বিতর্ক, স্যাক্সনি-আনহাল্টে ক্ষমতার দৌড়ে এএফডি সীমান্ত পেরিয়ে আসা বন্যা: তিব্বতের ঝুঁকিতে নেপালের অপ্রস্তুত ভবিষ্যৎ মধ্য নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল; নিখোঁজ ৬৪৪ পর্যটক মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম

মাধুরীর নাক নিয়ে কটাক্ষ, সাফল্যেই মিলল জবাব

অভিনয়জগতে সাফল্যের শিখরে ওঠার আগে চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল মাধুরী দীক্ষিতকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে নাক ঠিক করার পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে সময়ই প্রমাণ করেছে, সেই তথাকথিত ত্রুটিই একদিন তাঁর স্বাতন্ত্র্যের শক্তি হয়ে উঠেছে।

ক্যারিয়ারের শুরুতে চেহারা নিয়ে চাপ

আশির দশকের মাঝামাঝি সময়ে সহঅভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন মাধুরী। সেই সময়ে নানা মহল থেকে তাঁর চেহারা নিয়ে মন্তব্য আসত বলে জানিয়েছেন তিনি। কখনও নাক, কখনও শরীরের গড়ন নিয়ে প্রশ্ন তুলতেন অনেকে। এসব কথা শুনে তিনি প্রায়ই মায়ের কাছে অভিযোগ করতেন। তখন মায়ের একটাই ভরসার কথা ছিল, একটি সফল ছবি এলেই মানুষ যেটা নিয়ে আজ সমালোচনা করছে, সেটাকেই ভালোবাসবে।

Madhuri Dixit Recalls Being Body Shamed Early On In Her Career, Told To Fix  Her Nose: 'If You're Different...'

তেজাব আর রাতারাতি বদলে যাওয়া বাস্তবতা

মায়ের সেই বিশ্বাস তখন মানতে কষ্ট হলেও ‘তেজাব’ মুক্তির পর সবকিছু বদলে যায়। ছবির সাফল্যের সঙ্গে রাতারাতি তারকা হয়ে ওঠেন মাধুরী। এরপর আর কেউ তাঁকে রোগা হওয়া বা চেহারা বদলানোর কথা বলেনি। মানুষ তাঁকে যেমন ছিলেন, তেমনভাবেই গ্রহণ করে নেয়।

নতুনদের প্রতি মাধুরীর বার্তা

এই অভিজ্ঞতা থেকেই আজকের প্রজন্মের অভিনেত্রীদের উদ্দেশে মাধুরীর স্পষ্ট পরামর্শ, নির্দিষ্ট কোনো ছাঁচে নিজেকে ঢোকানোর চেষ্টা না করা। নায়িকা মানেই এমন দেখতে হবে, এই ধারণা ভাঙার কথাই বলেন তিনি। কারও আলাদা বৈশিষ্ট্য থাকলে সেটাকেই নিজের শক্তি হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন মাধুরী।

Madhuri Dixit recalls being asked to change her nose and criticised for  being skinny: 'After Tezaab, people accepted me for who I am' | - The Times  of India

সাম্প্রতিক কাজেও ভিন্ন রূপ

সম্প্রতি ‘মিসেস দেশপাণ্ডে’ ওয়েব ধারাবাহিকে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে মাধুরীকে। এই সিরিজে তিনি এক ধারাবাহিক খুনির ভূমিকায় অভিনয় করেছেন। ক্যারিয়ারের এই পর্যায়েও ভিন্ন ধরনের চরিত্রের সুযোগ পাওয়ায় পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের মোটরওয়ে ব্যবস্থায় দক্ষিণাঞ্চল কেন এত পিছিয়ে

মাধুরীর নাক নিয়ে কটাক্ষ, সাফল্যেই মিলল জবাব

০৬:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫