০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ হামসদৃশ উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, দেশে হাম-সংশ্লিষ্ট মৃত্যু ৯৩৩

আত্মসাতের মামলায় অভিনেত্রী মেহজাবীন ও ভাই অব্যাহতি পেলেন

ঢাকার একটি আদালত ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাইকে অব্যাহতি দিয়েছেন। সোমবার ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ দেন।

মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার জানান, আদালত মামলার অভিযোগ ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, বাদী আমিরুল ইসলাম একটি পারিবারিক নতুন ব্যবসায় অংশীদার করার আশ্বাসে মেহজাবীন চৌধুরীর কাছে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় আমিরুল টাকা ফেরত চান।

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

অভিযোগ অনুযায়ী, টাকা ফেরতের বিষয়ে একাধিকবার তাগাদা দেওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি আবারও টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাঁকে ১৬ মার্চ হাতিরঝিল রোডে দেখা করতে বলেন। নির্ধারিত স্থানে পৌঁছালে মেহজাবীন, তাঁর ভাই ও আরও কয়েকজন আমিরুলকে মৌখিকভাবে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আমিরুল ইসলাম ২৪ মার্চ ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে সমালোচনার মুখে পড়লে মেহজাবীন চৌধুরী প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং টিএসসিতে তাঁর অভিনীত ‘প্রিয় মালতী’ নাটকের পোস্টার ছিঁড়ে ফেলেন।

এর আগে গত বছরের ১০ নভেম্বর আদালত এই মামলায় মেহজাবীন ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে জামিন মঞ্জুর করা হয়।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল

আত্মসাতের মামলায় অভিনেত্রী মেহজাবীন ও ভাই অব্যাহতি পেলেন

০৭:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬