১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
কোচেল্লায় গোপনে হাজির টিমোথি, কাইলির পাশে ধরা পড়লেন অবশেষে নতুন জীবাশ্ম আবিষ্কারে বদলে যেতে পারে বানরের উৎপত্তির ধারণা তুসনের দরজায় প্রকৃতির হাতছানি, মরুভূমি থেকে পাহাড়—অভিযানের অনন্য গন্তব্য বাংলাদেশের অর্থবাজারে বড় পরিবর্তন: লেনদেনভিত্তিক সুদের হার চালু করছে কেন্দ্রীয় ব্যাংক তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে ২৫-৩০ শতাংশ, জরুরি সরকারি সহায়তা চায় বিজিএমইএ মার্চে শেয়ারবাজার ধস, ডিএসইএক্স সূচকে বড় পতন বাখের অজানা সুরের গভীরতা: নতুনভাবে ফিরে আসছে ‘ক্লাভিয়ার-উবুং থ্রি’ চিকিৎসককে মারধরের অভিযোগে দিনাজপুর মেডিক্যালে ইন্টার্নদের কর্মবিরতি, জরুরি সেবায় ব্যাঘাত আশা ভোঁসলের কণ্ঠে তেলুগু গানের স্মৃতি, সীমিত কাজেও অমর ছাপ স্যামসাং গ্যালাক্সি বাডস ৪ প্রো: প্রিমিয়াম ইয়ারবাডে নতুন মানদণ্ড, কিন্তু সবার জন্য নয়

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন ঘিরে ভারতে ব্যাপক আতঙ্ক

ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্য আসামের কাছাড় জেলায় আকাশ থেকে নেমে আসা একটি বিশাল গ্যাস বেলুনকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসে সেখানে পড়েছে।

সোমবার ১২ জানুয়ারি কাছাড় জেলার একটি খোলা মাঠে বেলুনটি দেখতে পাওয়া যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও উদ্বেগ একসঙ্গে দেখা দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিন রবিবার বিশাল আকৃতির ওই গ্যাস বেলুনটি উদ্ধার করা হয়। অস্বাভাবিক আকার ও অজানা উৎসের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাৎক্ষণিকভাবে ভয় ও উৎকণ্ঠা তৈরি হয়।

Balloon from Bangladesh lands in Assam, probe on

কাছাড় জেলা পুলিশ জানায়, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। পরে বেলুনটি জেলার বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বড় আকারের বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। অস্বাভাবিক এই বস্তুটি দেখে গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কাছাড় জেলা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাস নিজেও সেখানে উপস্থিত হন। পুলিশ পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে যান।

May be an image of one or more people

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বিদ্যালয়ের নাম ছাড়াও বেলুনটির গায়ে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু শব্দ ছিল। এসব বিষয় নতুন করে কৌতূহল ও প্রশ্নের জন্ম দেয়।

কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছাড় জেলায় পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

May be an image of text

May be an image of blimp and text

জনপ্রিয় সংবাদ

কোচেল্লায় গোপনে হাজির টিমোথি, কাইলির পাশে ধরা পড়লেন অবশেষে

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন ঘিরে ভারতে ব্যাপক আতঙ্ক

০২:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬