০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
অসম জাতীয় পরিষদের প্রার্থী কুংকি চৌধুরীর পিতামাতার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি, গরুর মাংস বিতর্কে উত্তপ্ত অসম লালমনিরহাটে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে গুরুতর আহত মিজান ইসলাম এলপিজি সংকটে, মাইগ্র্যান্ট শ্রমিকরা দিল্লি ত্যাগ করে বিহার ও উত্তর প্রদেশের পথে ব্যয় সংকটে সরকার: রাজস্ব ঘাটতি ও ঋণের চাপ বাড়াচ্ছে অর্থনীতি পৃথিবীর বাজার যখন ধীর, তখন ধৈর্য ধরাই শ্রেয় পশ্চিমবঙ্গের আলু চাষিরা দারিদ্র্যের গহ্বরে: মূল্য পতনের ছায়ায় কৃষক আত্মহত্যা ও নির্বাচনী উত্তেজনা মালদার ঘেরাও ‘মহা জঙ্গল রাজ’-এর উদাহরণ: মোদি মোদির সময়ে ভোটার মুছে ফেলার প্রতিশোধ নেবেন: মমতা মুডিজ রেটিংস ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমাল ৬.৮ শতাংশ থেকে ৬ শতাংশে প্রাইভেট ঋণ বাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছেই

কেউ দিতে চায় কার্ড, কেউ বেহেশত—আমি দেব বিয়ে

নির্বাচনি মাঠে যখন উন্নয়ন আর সংস্কারের বড় বড় প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারে ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি। তাঁর বার্তা সোজাসাপটা—কেউ দিচ্ছে কার্ড, কেউ বেহেশত; আর তিনি দিতে চান বিয়ে। এই ব্যতিক্রমী প্রতিশ্রুতিই মুহূর্তে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে তাঁকে।

নির্বাচনি মাঠে উন্নয়ন প্রকল্প নয়, বরং ভোটারদের জীবনের বাস্তব চাহিদার কথাই তুলে ধরছেন আশা মণি। ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে গণসংযোগে তিনি বলছেন, তরুণ ভোটারদের কাছ থেকে পাওয়া অনুরোধ তাঁকে ভাবিয়েছে ভিন্নভাবে।

ভোট দিন, বিয়ে সহজ করে দেবো— প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী আশা মণির

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে দেওয়া এক সাক্ষাৎকারে আশা মণি জানান, অনেক তরুণই তাঁর কাছে বিয়ের ব্যবস্থা সহজ করার কথা বলছেন। তাঁদের উদ্দেশে তাঁর জবাবও স্পষ্ট—একটি করে ভোট দিন, বিজয়ী হলে বিয়ের ব্যবস্থা সহজ করে দেবেন তিনি।

তরুণদের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। গণসংযোগের সময় দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচিদের কাছেও মজার ছলে ‘বিয়ের উপহার’ হিসেবে ভোট চেয়েছেন বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী।

এই ব্যতিক্রমী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় আলোচনার ঝড়। নেটিজেনদের মন্তব্যে ভেসে আসে হাস্যরস। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড—আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী।

ভিন্নধর্মী এই নির্বাচনি প্রতিশ্রুতি ইতোমধ্যেই সাধারণ ভোটারদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

অসম জাতীয় পরিষদের প্রার্থী কুংকি চৌধুরীর পিতামাতার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি, গরুর মাংস বিতর্কে উত্তপ্ত অসম

কেউ দিতে চায় কার্ড, কেউ বেহেশত—আমি দেব বিয়ে

০৩:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬