০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

ইমরানের ছেলেদের ভিসা আটকে রাখার অভিযোগে নতুন বিতর্ক, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেন কাসিম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান খানের ভিসা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাসিম দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে তাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিচ্ছে না, ফলে তারা বাবার সঙ্গে দেখা করতে পারছেন না।

একাকী কারাবাস ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

কাসিম জানান, গত ৯১৪ দিন ধরে ইমরান খান একাকী কারাবাসে রয়েছেন এবং এ সময় তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। তিনি অভিযোগ করেন, স্বাধীন চিকিৎসা সেবার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। একজন বন্দিকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যেমন নিষ্ঠুর, তেমনি তার সন্তানদের দেখা করার অধিকার না দেওয়া ও সমষ্টিগত শাস্তির শামিল বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান

কাসিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপূরণীয় ক্ষতি হওয়ার আগে তাদের এ বিষয়ে কথা বলা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কাসিম ও তার বড় ভাই সুলেমান বর্তমানে তাদের মা জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে লন্ডনে বসবাস করছেন।

গোপনে হাসপাতালে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা

এর মধ্যেই সম্প্রতি সরকার স্বীকার করেছে যে ইমরান খানকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মূলধারার গণমাধ্যমে চিকিৎসা সংক্রান্ত খবর প্রকাশের কয়েক দিন পর এই তথ্য সামনে আসে। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অভিযোগ করে, ইমরানকে গোপনে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তার পরিবার ও দলীয় নেতৃত্ব কে জানানো হয়নি। একই সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকদের কাছ থেকেও তাকে দূরে রাখা হয়েছে বলে দাবি করা হয়।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাক জাই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখে ইমরান খানের বিশ্বস্ত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিসা আবেদন নিয়ে ও অনিশ্চয়তা

ইমরানের দুই ছেলে গত বছরের ডিসেম্বরে ই ভিসার জন্য আবেদন করেছিলেন এবং জানুয়ারিতে পাকিস্তান সফরের পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। তবে চলতি সপ্তাহে নতুন করে অভিযোগ উঠেছে, সরকার তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

ইমরানের ছেলেদের ভিসা আটকে রাখার অভিযোগে নতুন বিতর্ক, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেন কাসিম

০৯:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬