০২:০০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬
ফেরারির বৈদ্যুতিক গাড়ি ‘লুচে’ ঘিরে বিতর্ক, ভক্তদের ক্ষোভে চাপে কিংবদন্তি ব্র্যান্ড ইলন মাস্কের রাজনীতি নিয়ে বিতর্ক, প্রযুক্তির নায়ক নাকি বিভাজনের মুখ? ট্রাম্পের শরণার্থী নীতিতে অগ্রাধিকার আফ্রিকানারদের, বাদ পড়ছেন অন্যরা ম্যানাম্বেরি সেতু: মাদাগাস্কারের ভ্যানিলা অর্থনীতির নীরব জীবনরেখা কানাডার নতুন নাগরিকত্ব আইনে আগ্রহ বাড়ছে মার্কিনদের, আবেদন অনুমোদনে বড় উল্লম্ফন শাংরি-লা সংলাপে চীনের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন, এশিয়ার নিরাপত্তা আলোচনায় নতুন বিতর্ক চীনের ‘নতুন সামরিকীকরণ’ অভিযোগ উড়িয়ে দিল জাপান, পাল্টা দ্রুত অস্ত্র সম্প্রসারণের অভিযোগ বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় ট্যাটুশিল্পীদের দীর্ঘ লড়াইয়ের জয়, তিন দশকের নিষেধাজ্ঞার অবসান অকাস জোটের নতুন পদক্ষেপ: সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি আনছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ডিজিটাল যুগে ভারতের জনশুমারি: ডাকটিকিট থেকে স্মার্টফোনে দীর্ঘ যাত্রা

নির্বাচন ঘিরে কড়া নির্দেশনা: সামাজিক মাধ্যমে কিছুই শেয়ার করতে পারবে না পুলিশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করা হয়েছে। নির্বাচনসংক্রান্ত কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ। নির্বাচনকালীন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মালিবাগে সিআইডি সদরদপ্তরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি মাঠপর্যায়ের সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনের সময় সততা, সংযম ও নিরপেক্ষতা বজায় রাখা প্রত্যেক সদস্যের নৈতিক কর্তব্য। ইতোমধ্যে দায়িত্বে থাকা সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Navigating the Social Media Landscape | Adllins Media

রাজনৈতিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার নির্দেশ

ব্রিফিংয়ে বলা হয়, কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা যাবে না এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতাও গ্রহণ করা যাবে না। নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের সময় স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন এবং অন্যান্য বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় খাবার ও ব্যক্তিগত প্রয়োজন

নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত খাবারসহ প্রয়োজনীয় জিনিস নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। কারও কাছ থেকে খাবার বা অন্য কোনো সহায়তা গ্রহণ করা যাবে না, যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে।

নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান -  শিক্ষাবার্তা ডট কম

শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদার আচরণের ওপর জোর

সিআইডি প্রধান সদস্যদের স্মার্ট উপস্থিতি বজায় রাখা, পুলিশের পোশাক যথাযথ মর্যাদায় পরিধান এবং সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ফেরারির বৈদ্যুতিক গাড়ি ‘লুচে’ ঘিরে বিতর্ক, ভক্তদের ক্ষোভে চাপে কিংবদন্তি ব্র্যান্ড

নির্বাচন ঘিরে কড়া নির্দেশনা: সামাজিক মাধ্যমে কিছুই শেয়ার করতে পারবে না পুলিশ

০৭:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬