০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর মতামতঃ   প্রধানমন্ত্রীর আসল পরীক্ষা শুরু হয় ক্ষমতায় বসার পর বাংলাদেশের স্বস্তির জয়, জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫; ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশে উগ্রবাদের নতুন উত্থান ঘটেছে: রুমিন ফারহানা পুঁজির বিশাল স্রোতে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, বাড়ছে নতুন ঝুঁকি রাশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতির নতুন পরিকল্পনা: পুতিনের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন অপরাধের দায়ে শিশুদের বিচার: বয়স কমানোর প্রবণতা কি নতুন সংকট ডেকে আনছে? বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, এক টুকরার দাম প্রায় ৪৫০ ডলার খামেনির পর ইরানের নতুন ক্ষমতার কেন্দ্র: যুদ্ধের পথে তেহরান, নাকি কূটনীতির শেষ সুযোগ? নির্মাণ খাতে কার্বন নিঃসরণ কমাতে কাঠই কি হতে পারে সমাধান?

শহীদ মিনারে একা ফুল অর্পণের ভিডিও ছড়ানোর পর গ্রেপ্তার, সখীপুরে উত্তেজনা

টাঙ্গাইলের সখীপুরে একুশের ভোরে শহীদ মিনারে একা পুষ্পার্ঘ্য অর্পণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদ ইকবাল জাহাঙ্গীর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ. ম. আলী আজগরের ছেলে। একসময় তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, বর্তমানে তার কোনো দলীয় পদ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার মামলায় জাহিদ ইকবাল জাহাঙ্গীর আসামি ছিলেন। কিছুদিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। পরে টাঙ্গাইলের নিম্ন আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। ৩৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।

কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধা | প্রথম আলো

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জাহিদ একা সখীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তার এই শ্রদ্ধা নিবেদনের ভিডিও উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে ভাইরাল হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পরদিন তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও বিতর্ক দেখা দিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, পাশের বাসাইল থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ মিনারে ফুল দিয়েছেন কি না সে বিষয়ে তার জানা নেই। বাসাইল থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গত বছরের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৩ নভেম্বর মামলা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী বলেন, জাহিদ পৌর আওয়ামী লীগের কোনো সদস্য নন। শহীদ মিনারে ফুল দেওয়ার দায়িত্বও তাকে দেওয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে একা গিয়ে ফুল দিয়েছেন এবং ভিডিওতে সেটিই দেখা গেছে। তার বাইরে আর কিছু জানা নেই।

জনপ্রিয় সংবাদ

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর মতামতঃ   প্রধানমন্ত্রীর আসল পরীক্ষা শুরু হয় ক্ষমতায় বসার পর

শহীদ মিনারে একা ফুল অর্পণের ভিডিও ছড়ানোর পর গ্রেপ্তার, সখীপুরে উত্তেজনা

১১:০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬