১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
হাসির গান থেকে বাক্‌স্বাধীনতার যোদ্ধা—আফ্রোমানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন নিজের শর্তে পপতারকা, সাফল্যের নতুন গল্প স্লেয়্যাটারের অচেনা বন্দরে নাবিকদের পাশে এক পুরোহিত, বিপন্ন সমুদ্রযাত্রীদের আশ্রয়ের শেষ ভরসা বেস্ট-বিফোর তারিখ পেরোলেই খাবার ফেলে দেবেন না, জানুন কোন খাবার কতদিন ভালো থাকে চোখের সামনে নয়, মনের ভেতরও নয়—প্রাপ্তবয়স্ক হয়ে জানা ‘অ্যাফ্যান্টাসিয়া’র কথা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ২০২৯ থেকে বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর, এপ্রিল-মার্চ চক্রে যাচ্ছে সরকার যুদ্ধের দীর্ঘ মিশনে বিপাকে মার্কিন বিমানবাহী রণতরী, নাবিকদের জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ইউরোপীয় অ্যাথলেটিকসে ব্রিটিশদের সোনালি ঝড়, নতুন তারকা অ্যামি হান্ট পাকিস্তানে আরও প্রদেশ? সিদ্ধান্ত নিক জনগণ

মরণ বিজয়ী রনো

  • Sarakhon Report
  • ০৪:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • 150

আসাদ মান্নান

( সদ্য প্রয়াত রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো ভাইয়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা)

এমন সোনার ছেলে এ মাটিতে আর কেউ নেই!
আমার বুকের মধ্যে এ কেমন শূন্যতার ঢেউ,
রনো ভাই আপনার মতো আর বেঁচে নেই কেউ।

জীবন ফুরিয়ে যায় তবু তার মহিমা অশেষ
মাতৃভূমি চিরকাল ধরে রাখে মায়ের আঁচল
এ আঁচলে লেখা থাকে কিছু কিছু মানুষের নাম,
তেমন মানুষ হায়দার আকবর খান রনো;
আমরা রয়েছি যারা বেঁচে মর্ত্যে তারা সব বুনো
জন্তু আর জানোয়ার, কেউ কেউ দাঁতাল শুয়োর।

শুয়োরের আস্তানায় দিন আসে রাতের পোশাকে
উপেক্ষিত বীরগাথা উইপোকা খায় মজা লুটে,
ন্যায় ও নীতির পিঠে ছুরি মারে স্বার্থের ডাকাত;
ডাকাতেরা রাতকাণা; তাই দিনে সদর রাস্তায়
নেমেছে দস্যুর মতো বেপরোয়া বেহায়া তস্কর —
ওদের থামাতে পারে কেউ নেই সুশীল পাড়ায়!

এমন সজ্জন আর বনেদী মানুষ তার মতো
কবে যে আবার এই ঘুনে ধরা শ্যামল ডাঙায়
জন্ম নেবে শত শত — নত হবে পশু ও পশুত্ব ;
কবে যে আমার এই রক্তে ভেজা স্বদেশের মাটি
ধর্ম গোত্র ভেদ করে রূপ নেবে মানব খামারে?
সমূহ সুন্দর থেকে জন্ম নেবে সম্পন্ন মানুষ,
সম্পন্ন মানুষ থেকে ফুটে যেন আগামী সকাল,
যে সকালে পথে তিনি আমাদের আলোর সারথি,
মরণ বিজয়ী রনো — সকলের প্রিয় রনো ভাই।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান

জনপ্রিয় সংবাদ

হাসির গান থেকে বাক্‌স্বাধীনতার যোদ্ধা—আফ্রোমানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

মরণ বিজয়ী রনো

০৪:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

আসাদ মান্নান

( সদ্য প্রয়াত রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো ভাইয়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা)

এমন সোনার ছেলে এ মাটিতে আর কেউ নেই!
আমার বুকের মধ্যে এ কেমন শূন্যতার ঢেউ,
রনো ভাই আপনার মতো আর বেঁচে নেই কেউ।

জীবন ফুরিয়ে যায় তবু তার মহিমা অশেষ
মাতৃভূমি চিরকাল ধরে রাখে মায়ের আঁচল
এ আঁচলে লেখা থাকে কিছু কিছু মানুষের নাম,
তেমন মানুষ হায়দার আকবর খান রনো;
আমরা রয়েছি যারা বেঁচে মর্ত্যে তারা সব বুনো
জন্তু আর জানোয়ার, কেউ কেউ দাঁতাল শুয়োর।

শুয়োরের আস্তানায় দিন আসে রাতের পোশাকে
উপেক্ষিত বীরগাথা উইপোকা খায় মজা লুটে,
ন্যায় ও নীতির পিঠে ছুরি মারে স্বার্থের ডাকাত;
ডাকাতেরা রাতকাণা; তাই দিনে সদর রাস্তায়
নেমেছে দস্যুর মতো বেপরোয়া বেহায়া তস্কর —
ওদের থামাতে পারে কেউ নেই সুশীল পাড়ায়!

এমন সজ্জন আর বনেদী মানুষ তার মতো
কবে যে আবার এই ঘুনে ধরা শ্যামল ডাঙায়
জন্ম নেবে শত শত — নত হবে পশু ও পশুত্ব ;
কবে যে আমার এই রক্তে ভেজা স্বদেশের মাটি
ধর্ম গোত্র ভেদ করে রূপ নেবে মানব খামারে?
সমূহ সুন্দর থেকে জন্ম নেবে সম্পন্ন মানুষ,
সম্পন্ন মানুষ থেকে ফুটে যেন আগামী সকাল,
যে সকালে পথে তিনি আমাদের আলোর সারথি,
মরণ বিজয়ী রনো — সকলের প্রিয় রনো ভাই।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান