০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতিতে ধর্মীয় সংগঠনের হস্তক্ষেপ কি সত্যিই অপরাধ? রোহিঙ্গাদের প্রত্যাবাসনই মিয়ানমারের গণতান্ত্রিক বিপ্লবের সবচেয়ে কঠিন পরীক্ষা চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন ‘আমি বিশ্বাস ভঙ্গ করেছি’ কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় আরও ১,৮০০ অস্ত্রের মুখে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, পালাল ৬ দুর্বৃত্ত নেপালে বন্যার তাণ্ডব: ‘নিখোঁজদের দেয়ালে’ স্বজন খুঁজছেন হাজারো মানুষ ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন উঠছে প্রশ্ন? নেপালের বন্যাবিধ্বস্ত উপত্যকায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ নয়, প্রকৃত তথ্য জানাল পুলিশ সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইস্টার্ন রিফাইনারি বন্ধ, টানা ৫৪ দিন কাঁচা তেল আসেনি দেশে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জের ধরে টানা ৫৪ দিন কাঁচা তেলের চালান না আসায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। গত ১২ এপ্রিল রবিবার বিকেলে সর্বশেষ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।

কারণ কী

সর্বশেষ কাঁচা তেলের চালান বাংলাদেশে এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালিসহ তেলবাহী রুটগুলো বিঘ্নিত হয়। সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে মার্চ মাসে আসার কথা ছিল এমন একটি চালান এবং আবুধাবি থেকে আরেকটি চালান বাতিল হয়ে যায়। ফলে রিফাইনারিটি মহেশখালীর এসপিএম পাইপলাইনে আটকে থাকা ৫,০০০ টন এবং স্টোরেজ ট্যাংকের তলায় জমা থাকা তেল ব্যবহার করে কোনোমতে চালু ছিল। সেটাও শেষ হয়ে যাওয়ায় এখন উৎপাদন বন্ধ।

Refinery Shutdown Due to Shortage of Crude Oil | Energy Bangla

কখন চালু হবে

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, সৌদি আরামকো থেকে ১ লাখ টন কাঁচা তেলের নতুন চালানের জন্য ঋণপত্র খোলা হয়েছে। চালানটি ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাহ বন্দর থেকে রওনা হবে এবং পারস্য উপসাগর এড়িয়ে আরব সাগর হয়ে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি

তেল সংকট হবে না দাবি সরকারের

জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, ইআরএল বন্ধ থাকলেও দেশে তেলের সরাসরি সংকট হবে না। কারণ রিফাইনারিটি দেশের মোট জ্বালানি চাহিদার মাত্র ২০ শতাংশ সরবরাহ করে এবং সরকার মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে পরিশোধিত জ্বালানি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ধর্মীয় সংগঠনের হস্তক্ষেপ কি সত্যিই অপরাধ?

ইস্টার্ন রিফাইনারি বন্ধ, টানা ৫৪ দিন কাঁচা তেল আসেনি দেশে

০৪:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬