০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

সার্ক পুনরুজ্জীবন প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি নিয়ে স্পষ্ট বার্তা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরুজ্জীবিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক অগ্রাধিকারের অংশ।

এই মন্তব্য তিনি তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামের এক মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে করেন।

আলোচনায় সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় সহযোগিতার সম্ভাবনা ব্যাপক হলেও নানা রাজনৈতিক ও কৌশলগত বাধার কারণে তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তবে অংশগ্রহণকারী মন্ত্রীদের মতে, এই অচলাবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা তৈরি করতে হলে দেশগুলোর মধ্যে নিয়মিত আলোচনা জোরদার করতে হবে।

এই প্যানেল আলোচনায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহনমন্ত্রী আজিজিও অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

সার্ক পুনরুজ্জীবন প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি নিয়ে স্পষ্ট বার্তা

১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬