০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

বিদেশমন্ত্রীর আবেদন: হরমুজ পার হতে দিন ‘বাংলার জয়যাত্রা’কে, ইরানকে অনুরোধ

তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহর সঙ্গে সোমবার বৈঠক করেছেন। বৈঠকে তিনি হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ পারাপারের সুযোগ দেওয়ার জন্য ইরানের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

বারবার ফেরত পাঠানো হচ্ছে জাহাজটি

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালিত ‘বাংলার জয়যাত্রা’ ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে প্রায় দুই মাস ধরে পারস্য উপসাগরে আটকে আছে। সর্বশেষ ১৮ এপ্রিল শুক্রবার ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণার পরপর জাহাজটি চলতে শুরু করে, কিন্তু প্রণালির মুখে পৌঁছানোর কিছুক্ষণ পর ইরানি নৌবাহিনীর রেডিও বার্তায় সব জাহাজকে থামিয়ে দেওয়া হয়। ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নির্দেশ পেয়ে জাহাজটি আবার পারস্য উপসাগরের নিরাপদ অবস্থানে ফিরে গেছে।

তৃতীয় দফায়ও হরমুজ পার হতে পারেনি 'বাংলার জয়যাত্রা'

কূটনৈতিক উদ্যোগ অব্যাহত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, এর আগে ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গেও একই বিষয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশ ইরানের বিষয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে এবং ইরানের নিহত সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব পাস করেছে। পাশাপাশি ইরানে জরুরি চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে। ৩৭ হাজার টন সার নিয়ে আটকে থাকা এই জাহাজটির মুক্তি এখন বাংলাদেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

বিদেশমন্ত্রীর আবেদন: হরমুজ পার হতে দিন ‘বাংলার জয়যাত্রা’কে, ইরানকে অনুরোধ

০২:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬