০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

বাংলাদেশের চার তরুণ নেতা কমনওয়েলথের ‘কিউইসিটি ১০০ তরুণ নেতা ২০২৬’-এ

কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদীয়মান নেতৃত্বকে স্বীকৃতি দিতে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিষ্ঠিত ‘কিউইসিটি ১০০ তরুণ নেতা ২০২৬’ তালিকা ঘোষণা করা হয়েছে। এ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১০০ জন তরুণ পরিবর্তনসাধকের মধ্যে বাংলাদেশ থেকেও জায়গা করে নিয়েছেন চারজন তরুণ নেতা।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এ অর্জনের জন্য চার তরুণকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের কাজ কমনওয়েলথের অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের মূল মূল্যবোধকে প্রতিফলিত করে। একই সঙ্গে এটি তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার যে দৃষ্টিভঙ্গি রানী দ্বিতীয় এলিজাবেথ রেখে গেছেন, তারই ধারাবাহিকতা বহন করে।

ঢাকায় যোগ দিলেন নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক – Bangla pratidin বাঙলা  প্রতিদিন

এই উদ্যোগটি রানী দ্বিতীয় এলিজাবেথের সম্ভাব্য ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের শক্তি ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যারা সমাজকে এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ থেকে নির্বাচিত চার তরুণ হলেন— ফুটস্টেপস বাংলাদেশের শাহ রাফায়াত চৌধুরী, টিচ ফর বাংলাদেশের মুনিয়া ইসলাম মজুমদার, ফার্ম সলিউশন বিডির ইমরান হামিন এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশের মো. রেজওয়ানুল ইসলাম শুভ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচিত তরুণদের কাজ শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক পরিবর্তন আনছে।

এই স্বীকৃতি এমন তরুণদের সম্মান জানায়, যাদের উদ্যোগ সমাজে বাস্তব পরিবর্তন আনছে এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখছে।

আগামী কয়েক মাসে নির্বাচিত তরুণ নেতারা বিশেষ প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন কার্যক্রম এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের কাজকে আরও বিস্তৃত করা এবং প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

বাংলাদেশের চার তরুণ নেতা কমনওয়েলথের ‘কিউইসিটি ১০০ তরুণ নেতা ২০২৬’-এ

০৭:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬