০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল মুখ ধোয়ার সময় পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন—পেছনে লুকিয়ে ভিটামিন ঘাটতির সংকেত জাপানের বইপাড়ায় পর্যটনের ঢল: ভাষার বাধা, বদলাবে কি ঐতিহ্য? দক্ষিণ লেবাননে ‘বাফার জোন’ ধারণা ভ্রান্ত, শান্তির পথ নয় বিদ্যুৎ-জ্বালানি সংকটে ভেঙে পড়ার শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ ভোট ২০২৬: প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮%, সহিংসতা ও ইভিএম সমস্যায় উত্তেজনা ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রাক ভাড়া ৫ হাজার টাকা বেড়েছে, যাত্রাপিছু খরচ এখন ২২ হাজারের কাছাকাছি সিলেট-শেরপুর রুটে ট্রাক ভাড়া ৫ হাজার থেকে বেড়ে ৭ হাজার টাকা নিক্কি ২২৫ সূচক ইতিহাসে প্রথমবার ৬০ হাজার ছাড়াল রাজশাহীতে ট্রাক ভাড়া ৯ থেকে ১০ হাজার টাকা বেড়েছে, কৃষক-ব্যবসায়ীরা চাপে

পোলট্রি খাতে বিদ্যুৎ সংকট: কমছে মুরগীর বাচ্চা উৎপাদন, বেড়েছে ডিমের দাম

পোলট্রি শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় খামারিরা মারাত্মক সমস্যায় পড়ছেন। নিরবচ্ছিন্ন তাপমাত্রা বজায় রাখতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক খামারি বাধ্য হয়ে জেনারেটরের ওপর নির্ভর করলেও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সেটি চালানোও এখন কঠিন হয়ে উঠেছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ব্রয়লার বাচ্চা উৎপাদনে। সাপ্তাহিক চাহিদার তুলনায় প্রায় ৫০ লাখ বাচ্চা কম উৎপাদিত হচ্ছে, ফলে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এতে পুরো পোলট্রি খাতই অস্থির হয়ে উঠেছে।

পোলট্রিশিল্পে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় অব্যাহত রাখার দাবি

অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে একটি ট্রাকে বেশি সংখ্যক মুরগি পরিবহন করা সম্ভব হতো, এখন তা কমে গেছে। উৎপাদন কমে যাওয়ায় দূরবর্তী এলাকা থেকে সংগ্রহ করতে হচ্ছে, যা প্রতি ইউনিট পণ্যের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।

এই বাড়তি খরচের প্রভাব সরাসরি পড়ছে বাজারে। এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে মুরগির দামও বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা দেশের প্রোটিন নিরাপত্তার জন্য উদ্বেগজনক সংকেত।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

পোলট্রি খাতে বিদ্যুৎ সংকট: কমছে মুরগীর বাচ্চা উৎপাদন, বেড়েছে ডিমের দাম

০১:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬