০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের নতুন দাবার ছক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিবাচক ধারায়, অর্জনের ভিত্তিতে এগোবে নতুন সহযোগিতা কুমিল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ইউএনওর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৬৭ মেরি গ্রের লড়াই: পরিসংখ্যান ও আইনের সমন্বয়ে কীভাবে বদলানো যায় মানবাধিকার রক্ষার লড়াই সৃজনশীলতার সংকটে শিক্ষা: ভবিষ্যতের জন্য কি এখনও উপযোগী আমাদের স্কুল? কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ভূরাজনীতি: ‘বিনামূল্যের’ প্রযুক্তির আড়ালে কী লুকিয়ে আছে? মোদির পদত্যাগের ভাইরাল চিঠি সঠিক নয়, স্পষ্ট করল ভারতের সরকার দিল্লিতে নীট আন্দোলনের মামলায় বড় সিদ্ধান্ত: অপরাধমূলক অতীত না থাকলে আইনি পদক্ষেপ নয় গ্যাস সংকট আরও দীর্ঘায়িত: তিতাসের গ্রাহকদের নিম্নচাপ অব্যাহত, এলএনজি টার্মিনালের ত্রুটিতে সরবরাহ কমেছে ৫৫০ এমএমসিএফডি

একদিনেই বজ্রাঘাতে ঝরল ৮ কৃষকের প্রাণ, বোরো ধান কাটতে গিয়েই মৃত্যু দেশের ছয় জেলায়

দেশের বিভিন্ন জেলায় বোরো ধান কাটার মৌসুম চলাকালে একদিনেই বজ্রাঘাতে অন্তত আট কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নওগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, জামালপুর ও নাটোরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। অধিকাংশই মাঠে ধান বা ফসলের কাজে ব্যস্ত ছিলেন।

নওগাঁয় একদিনে তিনজনের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে দুপুরে পৃথক দুটি ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তার পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তোলার সময় বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরেক ব্যক্তি নিহত হন।

অন্যদিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক।

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে প্রাণহানি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে ওবায়দুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ওই গ্রামের আব্দুল হকের ছেলে। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ইউসুফ আলী নামে এক কৃষক নিহত হন। তার বয়স ছিল ৩৮ বছর। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি এ তথ্য জানিয়েছেন।

ময়মনসিংহ ও জামালপুরেও প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রাশিদ নামে ৬২ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে সোহেল মিয়া নামে ৩০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাঠে কাজ করার সময় তিনি বজ্রাঘাতের শিকার হন।

নাটোরেও বজ্রাঘাতে নিহত কৃষক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আজিজ মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৪৫ বছর। নিহত আজিজ স্থানীয় মোসলেম মন্ডলের ছেলে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশজুড়ে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে

চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বেড়েছে। বিশেষ করে খোলা মাঠে ধান কাটা ও কৃষিকাজের সময় কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। বুধবারের এসব ঘটনায় কৃষক পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু

বোরো ধান কাটতে গিয়ে দেশের ছয় জেলায় বজ্রাঘাতে আট কৃষকের মৃত্যু হয়েছে। নওগাঁয় সবচেয়ে বেশি তিনজন নিহত হন।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের নতুন দাবার ছক

একদিনেই বজ্রাঘাতে ঝরল ৮ কৃষকের প্রাণ, বোরো ধান কাটতে গিয়েই মৃত্যু দেশের ছয় জেলায়

০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬