০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
আফগান সীমান্তে ড্রোন অনুপ্রবেশের দাবি খারিজ, পাকিস্তানের পাল্টা বক্তব্য কাস্ত্রপকে না খেলানো নিয়ে প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার কোচের সিদ্ধান্তে বিতর্ক কোরিয়ান নাটকে ইন্দোনেশিয়ার কফি ক্যান্ডির ঝড়, জনপ্রিয়তার শীর্ষে কোপিকো ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর পথে রিলায়েন্স জিও, এআই খাতে বিশাল বিনিয়োগের পরিকল্পনা বিশ্বকাপের উন্মাদনায় ‘ক্যাপ্টেন সুবাসা’ এখন এআই ভিডিওতে, নতুন উদ্যোগ পিক্সভার্সের অস্ট্রেলিয়ায় ক্রীড়া বাজির বিজ্ঞাপনে লাগাম, তবু আসক্তি রোধে প্রশ্ন রয়ে গেল ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে? ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান, বিভ্রান্ত কর্মীরা ব্রিটেনে চরম ডানের উত্থান: যখন ক্ষোভই রাজনীতির প্রধান ভাষা হয়ে ওঠে ইরান যুদ্ধের পর ট্রাম্পের সমঝোতা, বিজয় কার—ওয়াশিংটন নাকি তেহরান?

নন্দিনী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি, ফলিমারী গ্রামের আতঙ্ক দূরের আহ্বান

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী শিশু নন্দিনী রানীর নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিক হত্যাকাণ্ড সমাজের মানবিক মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা এবং নৈতিক চেতনাকে গভীরভাবে আঘাত করেছে। তিনি নন্দিনী রানীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ

বিবৃতিতে এলাহান উদ্দিন বলেন, শিশু নন্দিনী রানীর হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই বেদনাদায়ক ও উদ্বেগজনক ঘটনা। এমন নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য ও উদ্দেশ্য উদঘাটন না হলে জনগণের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হতে পারে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সহিংস ঘটনারও সমালোচনা

নন্দিনী হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতার বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসনের গাড়ি ভাঙচুর এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকেও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন তিনি।

তার মতে, যেকোনো ন্যায়সঙ্গত দাবিও শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে উত্থাপন করা উচিত। সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

প্রশাসনের প্রতি চার দফা দাবি

বিবৃতিতে প্রশাসনের প্রতি চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—

প্রথমত, শিশু নন্দিনী রানীর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং ঘটনার মোটিভ দ্রুত উদঘাটন করতে হবে।

দ্বিতীয়ত, ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসনকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

চতুর্থত, গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষের পর অজ্ঞাত মামলার আশঙ্কায় ফলিমারী গ্রামের অনেক মানুষ আতঙ্কে রয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি নিরসনে নিরপেক্ষ তদন্ত, প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সংলাপ এবং কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। একই সঙ্গে কোনো ধরনের মামলা বাণিজ্য যাতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান

এলাহান উদ্দিন বলেন, লালমনিরহাট দীর্ঘদিন ধরেই শান্তি, সম্প্রীতি ও নিরাপদ সহাবস্থানের একটি জনপদ হিসেবে পরিচিত। কোনো অপরাধী চক্র বা বিচ্ছিন্ন ঘটনা যেন এই সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত তদন্ত, বিচারিক প্রক্রিয়া এবং জনসচেতনতার মাধ্যমে নন্দিনী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

জনপ্রিয় সংবাদ

আফগান সীমান্তে ড্রোন অনুপ্রবেশের দাবি খারিজ, পাকিস্তানের পাল্টা বক্তব্য

নন্দিনী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি, ফলিমারী গ্রামের আতঙ্ক দূরের আহ্বান

০৫:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬