০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবকে হুথি হামলা ঠেকাতে সামরিক সহায়তা দেবে ব্রিটেন, জ্বালানি সংকটের শঙ্কা নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব সিয়াম পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে বাসে ককটেল-আগুনের নেপথ্যে কারা: রাশেদ খাঁন ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা চট্টগ্রামে ৮ হাজারের পথে হাম রোগী, নেই স্থানীয় পরীক্ষার ব্যবস্থা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, যাত্রীদের বাদ দিয়ে সিদ্ধান্তের অভিযোগ ধানমন্ডি লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাড়ছে উন্নত পোশাকে ঘাটতি রাশিয়ার হুমকিতে নতুন বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় লিথুয়ানিয়ার নজিরবিহীন প্রস্তুতি হরমুজে তেল পরিবহনের নতুন কৌশল, খরচ বাড়ছে বহুগুণ

চট্টগ্রামে ৮ হাজারের পথে হাম রোগী, নেই স্থানীয় পরীক্ষার ব্যবস্থা

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়লেও রোগ শনাক্তের জন্য স্থানীয়ভাবে পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এতে পরীক্ষার ফল পেতে সময় লাগছে, বাড়ছে চিকিৎসা ব্যবস্থাপনার জটিলতাও।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪১ জন। এ রোগে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে এবং তিনজন পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকায় যাচ্ছে হাজারো নমুনা

অগ্রগতি ম্লান টিকার অভাবে, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য  সংস্থা | প্রথম আলো

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ৯৬০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে নগরের বাসিন্দা ১ হাজার ৬৪৫ জন এবং জেলার বিভিন্ন এলাকার ৩১৫ জন। পাঠানো নমুনার বেশিরভাগের প্রতিবেদন ইতোমধ্যে পাওয়া গেছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, বর্তমানে চট্টগ্রামে পরীক্ষাগারে হাম শনাক্ত করা হচ্ছে না। চিকিৎসকেরা রোগীর উপসর্গ দেখে হাম সম্পর্কে ধারণা করতে পারেন। তবে যেসব রোগীর পরীক্ষা করানোর প্রয়োজন হচ্ছে, তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে এবং সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাচ্ছে।

তবে রোগীর স্বজনদের অভিজ্ঞতায় সময় ও ব্যয়ের চাপ আরও বেশি। রাউজানের বাসিন্দা মো. সাইফুদ্দিন জানান, তাঁর তিন মাস বয়সী মেয়ের হামের উপসর্গ দেখা দেওয়ার পর গত মাসের শেষ দিকে একটি বেসরকারি ল্যাবের মাধ্যমে নমুনা ঢাকায় পাঠানো হয়। এ জন্য ৪ হাজার ৫০০ টাকা নেওয়া হলেও প্রতিবেদন পেতে প্রায় এক সপ্তাহ সময় লাগে।

চট্টগ্রামেই সক্ষমতা, নেই কিট

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে হাম শনাক্তের সক্ষমতা রয়েছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে সংক্রামক রোগ শনাক্তে আধুনিক পরীক্ষাগার সুবিধা রয়েছে। সেখানে রিয়েল-টাইম পিসিআর ও অ্যালাইজা মেশিনসহ বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি রয়েছে।

দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু; আক্রান্ত ১৬৮

বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুনুর রশীদ জানান, রোগীর উপসর্গ দেখেই চিকিৎসকেরা সাধারণত হাম শনাক্ত করতে পারেন। উচ্চমাত্রার জ্বর, কাশি এবং শরীরে র‍্যাশ হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে। সাধারণত মুখ ও কান থেকে র‍্যাশ শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

তবে বিআইটিআইডির পরীক্ষাগারে হাম পরীক্ষা করার সক্ষমতা থাকলেও বর্তমানে হাম-রুবেলা পরীক্ষার কিট নেই। কিট সরবরাহের জন্য ঢাকায় চিঠি দেওয়া হয়েছে। কিট ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে সেখানে পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রামে প্রতিদিন ৫০ থেকে ৭০ জন মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন নগরবাসী। হাসপাতালের বাইরে আরও অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্থানীয়ভাবে পরীক্ষার সুযোগ না থাকায় রোগ শনাক্তে ঢাকানির্ভরতা কতটা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে, তা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ রয়েছে।

চট্টগ্রামে হামের পরীক্ষা

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৭ হাজার ৯৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পরীক্ষার ব্যবস্থা না থাকায় ১ হাজার ৯৬০টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বিআইটিআইডিতে পরীক্ষার সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় কিট না থাকায় পরীক্ষা শুরু হয়নি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবকে হুথি হামলা ঠেকাতে সামরিক সহায়তা দেবে ব্রিটেন, জ্বালানি সংকটের শঙ্কা

চট্টগ্রামে ৮ হাজারের পথে হাম রোগী, নেই স্থানীয় পরীক্ষার ব্যবস্থা

০৩:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬