০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
ইতিহাস মুছে দিলে বর্তমানকে বোঝা যাবে কীভাবে: রোমিলা থাপার নিট প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার এনটিএর বিশেষজ্ঞ অধ্যাপক, টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল প্রশ্ন ধারে ভোজশালা বিতর্কে নতুন মোড়, আদালতের রায়ের পর বদলে যাচ্ছে ঐতিহাসিক কমপ্লেক্সের চেহারা প্রতারণার ভূগোল বদলাচ্ছে, দক্ষিণ এশিয়ার নতুন ঝুঁকিতে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার বিনামূল্যের খাবার কর্মসূচিতে সমস্যা স্বীকার প্রেসিডেন্ট প্রাবোর ট্রাম্পের কূটনৈতিক চাপেও নতি স্বীকারে রাজি নয় ইরান, মধ্যপ্রাচ্যে বাড়ছে দীর্ঘ অচলাবস্থার আশঙ্কা চীন সফরে ট্রাম্পের ‘স্থিতিশীলতা’, কিন্তু অচলাবস্থাই রইল যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে ইবোলা আতঙ্কে কঙ্গো-উগান্ডা, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাংককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালকের বিরুদ্ধে অবহেলার মামলা রাষ্ট্রপতির যুক্তরাজ্য সফর নিয়ে ‘ভিত্তিহীন’ প্রতিবেদন, ব্যয়ের বিষয়ে বঙ্গভবনের ব্যাখ্যা

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

  • Sarakhon Report
  • ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • 105

জাফর আলম

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আনোয়ার (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।শনিবার (২২ জুন) সন্ধ্যার দিকে টেকনাফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা আনোয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রোহিঙ্গা যুবক আনোয়ার বলেন, আমি নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলাম। সেখান থেকে মিয়ানমারের ভেতরে ঢুকতে চেয়েছিলাম। সীমান্তের পিলারের পা দিতেই বিকট শব্দ হয়। এসময় আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরলে দেখি আমার বাম পা নেই।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি (উপপরিদর্শক) শাহাদাত সিরাজী বলেন, বিষয়টি মানুষের মাধ্যমে শুনেছি। কিন্তু সঠিক তথ্যটি পাচ্ছি না। বিজিবির সঙ্গেও যোগাযোগ করেছি।

জনপ্রিয় সংবাদ

ইতিহাস মুছে দিলে বর্তমানকে বোঝা যাবে কীভাবে: রোমিলা থাপার

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

০৩:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪