১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই থাইল্যান্ডের জাহাজে হরমুজ প্রণালীতে অজ্ঞাত হামলা, নিখোঁজ তিন নাবিক ইরান যুদ্ধে বেসামরিক ও শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ পোপ লিওর তেলের বাজারে অস্থিরতা: ইরান যুদ্ধের প্রভাবে জরুরি মজুত থেকে তেল ছাড়ার সুপারিশ আইইএর

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

  • Sarakhon Report
  • ০৭:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • 120

জাফর আলম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. সালেক নামের এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১টার দিকে ৮নং ইস্ট ক্যাম্পের বি/৫০ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।নিহত মো. সালেক ওই ক্যাম্পের ডি/৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

ওসি মো. শামীম হোসেন জানান, ভোরে সালেক নামের এই রোহিঙ্গা নিজ ঘরে ফেরার পথে বোরকা পরিহিত ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি ।কক্সবাজার সদর হাসপাতালের আরএমও আশিকুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছার পূর্বে তার মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

০৭:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪