০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
যুক্তরাজ্যে ফিরলেন প্রিন্স হ্যারি ও মেগান, সন্তানদের নিয়ে নতুন আবাস গড়ার প্রস্তুতি এইচ-১বি ভিসার অবসানেই কি ভারতীয়দের নতুন সুযোগ? শৈশবের চিনি খাওয়ার অভ্যাসে কি বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি? সেপ্টেম্বরের পর্দা মাতাবে নয়টি আলোচিত ধারাবাহিক বিমানবন্দরের নিরাপত্তায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, বাড়ছে বেসরকারিকরণের উদ্যোগ মেয়ের প্রথম জন্মদিনে স্পেন ভ্রমণ, কিন্তু এক বছরের শিশুর জন্য বদলে গেল পুরো পরিকল্পনা বন্ধুকে ধার দেওয়া টাকা ফেরত না পেলে কী করবেন—বন্ধুত্ব বাঁচাবেন, নাকি টাকা ফেরত চাইবেন? বাড়িতে বার্ধক্য কাটাতে ৬ সন্তান ও ৩ লাখ ডলারের সঞ্চয়: এক পরিবারের কঠিন বাস্তবতা গ্রিসে চার বছর: ছুটির স্বপ্নের আড়ালে যে বাস্তবতা যুক্তরাষ্ট্রের কোন বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট দেরি হয়, জেনে নিন পুরো তালিকা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯২)

  • Sarakhon Report
  • ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 177

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ক)

১. অভ্যাস

বাস্তবে মানুষের জীবনের একটি বড় সম্পদ তার অভ্যাস। শিশুকাল থেকে এ অভ্যাস গড়ে ওঠে। এবং অভ্যাসের সঙ্গে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে যায় যে সে সব সময় বুঝতে পারে না তার অভ্যাসগুলো কী কী? আর খুব দ্রুত বা শতভাগ তার পুরোনো অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে খুব কম সংখ্যক মানুষ। কিন্তু স্মার্ট লিডারকে যে কোন মূল্যে বা কাজের প্রয়োজেনে্ তার অভ্যাস পরিবর্তন করতে হবে। অভ্যাসকে অবশ্যই কাজের সঙ্গে সমঞ্জস করতে হবে। এই মানসিক ও ব্যবহারিক শক্তি তাকে অর্জন করতে হবে।

২. সামাজিক রীতি নীতি (সোশ্যাল নর্মস )

সোশ্যাস নর্মস বা সামাজিক রীতি নীতি বোঝা ও তার সঙ্গে বেড়ে ওঠা সর্বোপরি তার সঙ্গে নিজেকে প্রতি মুহূর্তে মানিয়ে নেয়া স্মার্ট লিডারের অন্যতম একটি প্রয়োজনীয় বিষয়। কারণ, সব কিছুই সমাজকে ঘিরে;তাই সামাজিক নর্মস এর সঙ্গে যে যত বেশি আত্মস্থ হয় এবং সামাজিক রীতি নীতির সঙ্গে যে যত বেশি নিজের জীবনাচারণকে এক করে নেয় ততই সে নেতা হিসেবে নিজেকে বিকশিত করতে পারে। কারণ, ব্যক্তি জীবন, সংগঠন, টিম, কোম্পানি এমনকি রাষ্ট্রের বিকাশও নির্ভর করে সমাজের ওপর। তাই সমাজের সঙ্গে যে যত বেশি এক হতে পারবে, এবং ক্রমান্বয়ে সমাজের নেতা সোশ্যাল এলিট হিসেবে নিজেকে যত বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে পারবে ততই সে নেতা সফল হবে।

৩.আনুষ্ঠানিক নিয়মাবলী বা ফর্মাল প্রসেসে

যে কোন কাজের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক নিয়ামবলী থাকে। এমনকি ব্যক্তি জীবনেরও অনেক কিছু আনুষ্ঠানিক নিয়মের মধ্যে পড়ে। ব্যক্তি জীবনও সব সময় ইনফরমাল পথে চলে না।

তাই প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে কাজের বিষয়ে নেতাকে সব সময়ই আনুষ্ঠানিক নিয়ামাবলী মানতে হয়। অনেক সময় নেতা আবেগ বা তথাকথিত মানবিকতায় তাড়িত হয়ে অনেক কিছু ইনফরমাল কাজ করে কিন্তু দেখা যায় সেগুলো শেষ অবধি ভুল বা যথেষ্ট ভালো হয় না।

কারণ, একটা বিষয় মনে রাখতে হয় পৃথিবীর সব কিছুই সংগঠন পরিবার,  থেকে আর্মি আবার আর্মি থেকে কোম্পানি বা রাষ্ট্র সবই সংগঠন। তাই এর সবখানেই ইনফরমালের স্থান কম। আর সংগঠন হিসেবে আর্মির সফলতার বেশি কারণও কিন্তু সেখানে আনুষ্ঠানিক নিয়মাবলী সব থেকে বেশি মানা হয়।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ফিরলেন প্রিন্স হ্যারি ও মেগান, সন্তানদের নিয়ে নতুন আবাস গড়ার প্রস্তুতি

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯২)

০৩:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪