১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তাসনিয়া ফারিণ

  • Sarakhon Report
  • ০৯:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • 147

সারাক্ষণ প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এবার ওয়েব ফিল্ম ‘নিকষ’ এ অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এ অভিনেত্রী। এ সুখবরটি তাসনিয়া ফারিণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন। সেখানে ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউইয়র্কের কমিউনিটি সর্বদা আমাদের স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানায়। বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন।’ সেই পোস্টে অনুরাগীরা ফারিনকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, তাসনিয়া ফারিণ অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’,‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘বাসায় কি মানবে ‘, ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘উই আর ওয়েটার’, ‘উইল ইউ মেরি মি’, ‘লাডডু সোনা’, ‘মাস্ক’ ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ উল্লেখযোগ্য।
জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তাসনিয়া ফারিণ

০৯:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪