১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে বালুঘাটের দখল নিয়ে বিএনপির গ্রুপ সংঘর্ষ, আহত ১৫ ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিক হওয়ার ঝুঁকি পোষা প্রাণীর জন্য ভিডিও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, স্ক্রিনে মজেছে বিড়াল-কুকুর মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন

টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

  • Sarakhon Report
  • ১০:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 94

জাফর আলম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলে বুধবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে ট্রলারে করে বঙ্গোপসাগর অতিক্রম করে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। পরে তাদের আটক করেন।বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালীপাড়ার ঘাটে এসে ওই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়।রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।আটক রোহিঙ্গারা হলেন আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী উম্মুল খাইর, একরামের ছেলে মোশাররফ এবং আবু বক্করের স্ত্রী শাহনাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ওই পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়াও হচ্ছে।

একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বালুঘাটের দখল নিয়ে বিএনপির গ্রুপ সংঘর্ষ, আহত ১৫

টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

১০:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪