০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে? গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ বড় পরিবর্তন, আসছে ‘আল্ট্রা’ সংস্করণ আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে? টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল? যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে হাইকোর্টের নির্দেশ

  • Sarakhon Report
  • ১০:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 161

নিজস্ব প্রতিবেদক

দেশের সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

আইনজীবী মনির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ -বিআইডব্লিটিএ ও বাংলাদেশ সড়ত পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র চেয়ারম্যান বরাবরে আবেদন করেন তিনি। আবেদনের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট দায়ের করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে?

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে হাইকোর্টের নির্দেশ

১০:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪