০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ঢাকায় এলেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

  • Sarakhon Report
  • ০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 200

সারাক্ষণ ডেস্ক

গত বছরের অক্টোবরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এবারই তার প্রথম আনুষ্ঠানিক সফর। ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে আজ ঢাকায় এসেছেন । সোমবার (১৮ মার্চ) সকাল সোয়া ৯টায় ঢাকায় পৌঁছান তিনি।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকুমারীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তার সঙ্গে এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির ।

তার সফরসঙ্গী হিসেবে আরও আছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল।

জানা গেছে,  সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানা এবং জলবায়ু, লিঙ্গ সমতা, সবুজ ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করা।

রাজকুমারী এবং প্রতিনিধি দল সরকারের প্রতিনিধি, উদ্যোক্তা, সংস্থা, উন্নয়ন সহযোগী এবং যুবদের সাথে আলোচনা করবেন।

তারা সবুজ এবং ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক ক্ষেত্রের ভূমিকার উপর আলোকপাত করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলও পরিদর্শন করবেন। তার এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টি।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ঢাকায় এলেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪