০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
ইমোশনাল সাপোর্ট অ্যানিমেল: মানসিক সুস্থতায় সঙ্গীর যত্নে যে বিষয়গুলো জরুরি চেতনা কি পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা? মস্তিষ্কের কোষ সিলিকনে বসিয়ে নতুন পথে বিজ্ঞান জেসন আরডেকে মানুষ নয়, প্রতীকে পরিণত করার মূল্য: ক্যামব্রিজ নিয়ে দ্য ইকোনমিস্টের প্রশ্ন বিমান চলাচলের ‘কনট্রেইল’ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন অর্ধেক কমানোর সম্ভাবনা কাঁঠাল, টোফু ও পাম হার্টেই কাঁকড়ার স্বাদ, জনপ্রিয় হচ্ছে ভেগান রেসিপি রাশিয়ার তেল নিয়ে চীনের কৌশল, চাপে ভারতের জ্বালানি বাজার অস্ট্রেলিয়ায় প্রথম স্তন্যপায়ী প্রাণীর দেহে এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত চীনে কি এবার চকলেটের জোয়ার? স্থানীয় ব্র্যান্ডের উত্থানে বদলাচ্ছে চীনা রুচি চীনে নব্বইয়ের দশকের নস্টালজিয়া: অর্থনৈতিক হতাশায় ফিরছে ‘সুযোগের সময়’ ক্যানসার নির্ণয়ের পর প্রথম জনসম্মুখে লুসি ডেভিস, ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-০৩)

  • Sarakhon Report
  • ০৪:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • 150

শশাঙ্ক মণ্ডল

প্রথম অধ্যায়

ভাটিদেশের সুন্দরবন নামে পরিচিত হবার পিছনের কারণ নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। অনেকে সুন্দরবন নামটির উৎপত্তির কারণ হিসাবে সুন্দরবনের সুন্দরী গাছের কথা উল্লেখ করেছেন। সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন ধরণের গাছ জন্মে – বান কেওড়া, গরান, হোগলা গোল এধরনের অসংখ্য গাছ সুন্দরবনের মধ্যে লক্ষ করা যাবে। এসব গাছের মধ্যে সুন্দরী গাছ খুবই মূল্যবান। সুন্দরী কাঠ পালিশের পক্ষে খুবই উপযুক্ত হওয়ায় এর কাঠ থেকে নৌকা তৈরি করা হয়। অপেক্ষাকৃত কম লবণাক্ত জঙ্গলে এই গাছ বেশি জন্মে। আজকের সুন্দরবনের জঙ্গলে সুন্দরী গাছ খুবই বিরল।

সুন্দরীগাছের বন থেকে সুন্দরবন এটা সঠিক নয়। অনেকে সমুদ্রতীরবর্তী বন থেকে সোঁদরবন তার থেকে সুন্দরবন এই মনে করেন। যে বন দেখতে সুন্দর তাকে সুন্দরবন হিসাবে ভাবা হয়েছে। বিশাল নদীর দুই তীরের সীমাহীন সবুজ অরণ্যের নয়ন মনোহর দৃশ্য যে কোন মানুষকে মুগ্ধ করবে। বিভিন্ন বিদেশী পর্যটকদের কাছে সুন্দরবনের এই শ্যামশ্রী তার নয়ন মনোহারী দৃশ্য বারবার ধরা পড়েছে। সুতরাং সেই অর্থে সমুদ্রতীরবর্তী সুন্দর মনোহারী বন সুন্দরবন নামে পরবর্তীকালে পরিচিত হয়েছে।

সুন্দরবনকে নিয়ে ব্রিটিশ আমলের শুরু থেকে প্রায় একশ বছর ধরে প্রতিনিয়ত সরকার চেষ্টা করেছে- বেশি বেশি করে এর সম্পদকে নিজস্ব অধিকারে নিয়ে আসতে। ভূমি রাজস্ব আদায়ের ব্যাপারে বিভিন্ন সময়ে নানারকম পরিকল্পনা কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়েছিল।

অষ্টাদশ শতাব্দীর শেষভাগে যশোরের জজ ও কালেক্টর হেঙ্কেল সাহেব খুলনা যশোর ২৪ পরগণা অংশের পূর্বে হরিণঘাটা নদীতীর থেকে পশ্চিমে রায়মঙ্গল বরাবর বিশাল ভূখণ্ডে ১৪৪ টি লটে বিভাগ করে ৬৪৯২৮ বিঘা জমি রায়তদের মধ্যে বিলি করার ব্যবস্থা করেন। কোম্পানির আশা ছিল রায়তরা নিজেদের জমি বন কেটে চাষযোগ্য করে নেবে। তার ফলে সমগ্র এলাকা জনবসতিপূর্ণ হয়ে উঠবে। মোগলযুগের মত আবার এই এলাকায় কৃষিসমৃদ্ধি দেখা দেবে the former prosperity of cultivation of the Sundarbans during Mughal Empire – আবার ফিরে আসবে।

জনপ্রিয় সংবাদ

ইমোশনাল সাপোর্ট অ্যানিমেল: মানসিক সুস্থতায় সঙ্গীর যত্নে যে বিষয়গুলো জরুরি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-০৩)

০৪:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪