০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

প্রচলিত জীবনের গল্পে ‘ভালোবাসায় আদরে’

  • Sarakhon Report
  • ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • 190

রেজাই রাব্বী

ভালোবাসায় আদরে, জনপ্রিয় নাটকটিতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও সুহাসিনী খ্যাত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তটিনীর মিষ্টি হাসি ও কথা বলার ধরন মুগ্ধ করে দর্শক—শ্রোতাকে। অসাধারণ এ নাটকটিতে আমাদের বাস্তব জীবনের প্রচলিত কাহিনী তুলে ধরা হয়েছে যা কোনো না কোনোভাবে মানুষের জীবনের সাথে মিলে যায় ।দেখে মনে হবে এ যেন নিজেরই জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি যা নাটকটিতে তুলে ধরা হয়েছে। সেই সাথে নাটকটিতে খুবই সুন্দর একটি মিষ্টি প্রেম কাহিনী দেখানো হয়েছে।

গল্পে দেখানো হয়েছে রোহান ছোট্ট একটি চাকরি করে তার কাছে তেমন টাকা থাকে না। সে তটিনী কে কিছু কিনে দিতে পারে না এমনকি একটা শার্ট প্রতিদিনই পড়ে থাকেন। তটিনী ও খুব কষ্টে থাকেন শত কষ্টে থাকার পরও দুজন দুজনকে দেখলে তাদের মন ভালো হয়ে যায়।একেই হয়তো বলে ভালোবাসা। টাকা না থাকলেও যে একজন আরেকজনকে কিভাবে ভালোবাসা যায় তা এই নাটকটিতে দেখানো হয়েছে।

নাটকটিতে আমরা দেখতে পাই ইয়াশ রোহান গ্রাম ছেড়ে শহরে আসেন চাকরির জন্য। ইয়াশ রোহানের বাবা নেই তার ফ্যামিলির খরচ ও ছোট ভাইবোনদের পড়াশোনা খরচ সবই তাকে বহন করতে হয়। গল্পে সে সেলসম্যানের চাকরি করে। রোহান দিনরাত পরিশ্রম করে অনেক কষ্ট করে চাকরি করে কিন্তু এই টাকায় বেতন খুবই কম। এই টাকায় পরিবারের সকল খরচ মেটাতেই সব শেষ হয়ে যায় সে নিজের জন্য কিছুই রাখতে পারে না। এই কাজ তাকে এতটাই কষ্ট দেয় যে সে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কান্না করে।

অন্যদিকে তটিনীর বাবা—মা মারা যাবার পর সে মামা—মামির কাছে বড় হন। তার মামা মামিও তাকে খুব ভালোবাসতো কিন্তু হঠাৎ তার মামি মারা যাবার কারণে তার মামা আর একটা বিয়ে করেন। এদিকে তার মামার ব্যবসাও দিন দিন খারাপ হতে থাকে, ব্যবসায় লস হতে থাকে হঠাৎ তার মামা প্যারালাইসিস হয়ে যায়। আর এই প্যারালাইসিস হওয়ার পরেই মামী তার সাথে খারাপ আচরণ করে।

ধীরে ধীরে সে আদরের মেয়ের থেকে কাজের মেয়েতে পরিণত হন এভাবেই চলতে থাকে ইয়াশ ও তটিনীর জীবন। এরই মাঝে হঠাৎ মামী তটিনীর জন্য একটি টাকা ওয়ালা বয়স্ক ছেলে নিয়ে আসেন বিয়ে দেওয়ার জন্য। এরপর রোহান সিদ্ধান্ত নেন তারা পালিয়ে তাদের গ্রামের বাড়িতে যাবেন।

একসময় ইয়াশ তটিনীকে নিয়ে তার গ্রামের উদ্দেশে রওনা দেয় আর এভাবেই নাটকের সমাপ্তি ঘটে।উল্লেখ্য, ইয়াশ—তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে সমু চৌধুরী, শিল্পী সরকার, জিলস্নুর রহমান, আনোয়ার, সাজ্জাদ চৌধুরী সহ আরও অনেকেই অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

প্রচলিত জীবনের গল্পে ‘ভালোবাসায় আদরে’

০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪