০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৪)

  • Sarakhon Report
  • ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 152

সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়াদের মন্দির স্থাপত্য

মেসোআমেরিকা তথা মায়া-সভ্যতার নানা বৈচিত্র্যর মধ্যে মন্দির স্থাপত্য অন্যতম। মন্দির দেবদেবী এবং লোকবিশ্বাস, আত্মার প্রতি শ্রদ্ধা এসব তাদের সামগ্রিক জীবনের উপরই প্রভাব ফেলেছিল। সেই কারণে মন্দির নির্মাণ ছিল স্থাপত্য শিল্পের অন্যতম প্রকাশ। প্রাক্-ক্লাসিক এবং ক্লাসিক উত্তর যুগের বিস্তীর্ণ সময় ধরে এই মন্দির-স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করেছে। মন্দিরগুলির স্থাপত্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায়।

এগুলি হল পেতেন (Peten), রিওবেক (Riobec), চেনেস (Chenes), পুক (Puuc), চিচেন ইতজা (Chichen Itza) এবং মায়া- তলতেক (Maya-Toltoc)। স্থাপত্যশৈলীগুলি আবার অঞ্চলভেদে গড়ে উঠেছিল। যেমন পেতেনশৈলী প্রধানত গুয়াতেমালার। চেনেস স্থাপত্য আবার কাম্পেচ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য এবং কিছুটা কিনতানারু (Quintanaroo)-র পশ্চিমদিকে প্রচলিত।

এই স্থাপত্যশৈলীতে মন্দিরে অলংকারের আতিশয্য থাকে এবং মন্দিরের প্রবেশদ্বারে থাকে দস্যু-দানবের মূর্তি। অর্থাৎ বোঝা যায় মায়া জনসমাজে দত্যিদানা, দানব এসব অতিপ্রাকৃত বিষ্ময়ের প্রভাব ছিল। এই ধরনের বিশ্বাসের সঙ্গে লোকগল্পও (Myth) জড়িয়ে থাকে। পুক (Puuc) স্থাপত্যর দেখা মিলবে মায়াপ্রদেশ উক্সমাল (Uxmal) এবং চাকমুলতান (Chacmultan) অঞ্চলে।

এই স্থাপত্যশৈলী দরজার উপরের দিকের মধ্য অংশ থেকে শুরু হয় এবং এই শিল্পের কাজ দরজার উপর কার্নিস পর্যন্ত প্রসারিত থাকে। এই সুন্দর কাজগুলি ছোট ছোট কাঠের মত টুকরো দিয়ে করা হয়। এতে থাকে জাফরিকাটা চাকের মুখোস। সাপের প্রতীকী। চিচেন ইতজা মন্দির স্থাপত্য সাধারণভাবে পুক এবং চেনেসশৈলীর মিশ্রণে গড়ে উঠেছিল। এরপরের শৈলীকে বলা মায়া-তলতেক (Maya- Toltec)।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৩)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৩)

জনপ্রিয় সংবাদ

জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৪)

০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪