০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৬)

  • Sarakhon Report
  • ০৬:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 155

সুবীর বন্দ্যোপাধ্যায়

অর্থনৈতিক জীবন, বাণিজ্য এবং জীবিকা

আজ থেকে কমবেশি তিন হাজার বছর আগে শুরু হয়েছিল মায়া-সভ্যতা। জীবনযাত্রার নানাদিক,সামাজিক বিষয়,শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে সভ্যতার নানা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল। সেসব দিকই ছিল নিজস্ব কায়দা এবং দেশজ পদ্ধতিতে সমৃদ্ধ। এই দৃষ্টিকোণকে প্রসারিত করেই এ অধ্যায়ের সূচনা। প্রশ্ন ও অনুসন্ধান হল মায়াদের অর্থনৈতিক ব্যবস্থা, জীবিকা,পেশা।

রুটি-রোজগার, খেয়ে বেঁচে থাকার বিষয়টি সব সমাজ, সামাজিক গোষ্ঠীর মত মায়াদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। অর্থনীতির প্রসঙ্গে প্রথমেই বলে নেওয়া দরকার মায়া জনসংখ্যা খুব বেশি নয় এবং এদের মধ্যে ছোট অংশই শহরাঞ্চলে বসবাস করত। অর্থাৎ বেশিরভাগই থাকত বিভিন্ন প্রদেশ-শহরের গ্রামাঞ্চলে। এর অন্যতম কারণ হল মায়াদের অর্থনীতি প্রধানত কৃষি-নির্ভর। কৃষিসংক্রান্ত নানা পেশা ছিল তাদের জীবনযাত্রার প্রধান দিক।

এক্ষেত্রে বলা ভাল এই কৃষিকাজ, চাষবাস নির্ভরশীল ছিল বৃষ্টিপাত এবং বনাঞ্চলের উপর। মায়াদের বনজীবিকার মধ্যে একটা বিশেষ পদ্ধতি ছিল। প্রথমে তারা বনের কোনো ভাল গাছ কাটারির মত কিছু দিয়ে কাটে। এরপর ঐ গাছ পুড়িয়ে দেওয়া হয়। মায়াদের চাষ পদ্ধতিতে এই দগ্ধ গাছের ডাল সারের কাজে লাগানো হয়। এরপরের স্তরে ঐ বনাঞ্চল (ছোট এলাকা) চাষ করার কাজ শুরু হয়। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন মায়ারা কখনো কৃত্রিম উপায়ে তৈরি সার ব্যবহার করত না। কেননা মায়ারা বিশ্বাস করত এই তথাকথিত উন্নত সার জমির উর্বরতা নষ্ট করে দেয় এবং জমিই হল তাদের জীবিকার অন্যতম পথ।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৫)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৫)

জনপ্রিয় সংবাদ

জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৬)

০৬:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪