১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ব্রিটেনের আশ্রয়নীতি কি এখন নিয়ন্ত্রণের বদলে বিভ্রান্তির প্রতীক? জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬১)

  • Sarakhon Report
  • ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 159

সুবীর বন্দ্যোপাধ্যায়

বাণিজ্যকেন্দ্র ইউকাতান

জীবিকা সন্ধানের সুযোগ: মায়া-সভ্যতার বাণিজ্য (Trade) এবং বাণিজ্যকে কেন্দ্র করে অর্থনৈতিক কাঠামো এবং পেশা, জীবিকার এক নিজস্ব স্বাতন্ত্র্য ছিল। কোনো কোনো অঞ্চলের ভৌগোলিক পরিবেশ এবং অন্যান্য পরিকাঠামোগত সুবিধার জন্য আর্থিক উন্নয়ন ভাল হয়েছিল। সেই তুলনামূলক ভাল অবস্থার জন্য আঞ্চলিক মানুষের জীবিকা সংগ্রহ বা প্রাপ্তি সহজ ছিল।

উদাহরণ হিসেবে অন্যতম প্রধান শহরাঞ্চল ইউকাতানের কথা বলা যায়। কার্যত বলা ভাল ইউকাতান শহরের সমৃদ্ধি কেবলমাত্র লবণ শিল্পর উন্নতির জন্য সম্ভব হয়েছিল এমন নয়। এর সহযোগী কারণ হিসেবে আমরা তিকাল (Tikal)-এর বাণিজ্যিক অবস্থার কথা উল্লেখ করতে পারি। তিকাল ছিল এমন একটি শহর যেখানে ব্যবসাবাণিজ্যের পারস্পরিক যোগাযোগ ছিল শক্তিশালী।

গবেষক ক্রিস্টোফার জোনস-এর মত হল তিকাল কার্যত ইউকাতানের বাণিজ্যিক লেনদেনের মধ্যবর্তী মানুষ হিসেবে সাহায্য করেছিল। এই ভূমিকায় ইউকাতানের অর্থনৈতিক ব্যবস্থা এবং কাঠামোকে সমৃদ্ধ করতে বিশেষভাবে সাহায্য করেছিল। এই প্রসঙ্গে বলা দরকার যে বাণিজ্যের নানা ধরনের বিচারে অবসিডিয়ান (Obsidian) এবং লবণের (Salt) ব্যবহার এবং কাঁচামাল সম্পদ বিতরণ এক নয়।

লবণের মূল কাঁচামাল যেসব এলাকা থেকে আসত তাদের পুনর্বণ্টন কেন্দ্র হিসেবে ভাবা হত। এইভাবে দেখার কারণ কেবল রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধা ছিল না। অন্যতম অন্যান্য কারণের মধ্যে ছিল নীচু জমির এলাকাগত সুবিধা। অন্যান্য তথ্য-প্রমাণ থেকে জানা যায় তিকাল, সেইবাল, পালেঙ্কে, কামিনালজুট এর মত অঞ্চলগুলি ছিল অবসিডিয়ান প্রধান। এই অবসিডিয়ানের বাড়তি চাহিদার ফলে মায়া শহরের বিভিন্ন প্রান্ত পর্যন্ত বাণিজ্যিক লেনদেন প্রসারিত হয়েছিল।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬০)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬০)

জনপ্রিয় সংবাদ

ব্রিটেনের আশ্রয়নীতি কি এখন নিয়ন্ত্রণের বদলে বিভ্রান্তির প্রতীক?

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬১)

০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪