১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
টাইমস স্কয়ারে পুলিশের গুলিবর্ষণ, জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ জি-২০ বৈঠকে রাশিয়ার প্রত্যাবর্তনে ইউরোপের তীব্র আপত্তি বিলাসবহুল শরীরচর্চার বাজারে বড় বাজি ধরছে দিপতিক রে ডালিওর দেউলিয়া হওয়ার পথে যাত্রা, বাবার কাছ থেকে ৪ হাজার ডলার ঋণ এবং কোটিপতি হওয়ার দুই শিক্ষা দুই মাস পর আবার বিটকয়েন কিনল সেলরের স্ট্র্যাটেজি, ৩৭ কোটি ডলারের বিনিয়োগ সুন্দরবনে ফেরার প্রস্তুতি, জেলে পল্লিতে স্বস্তির সঙ্গে ডাকাতের চাঁদাবাজির আতঙ্ক ৮ ঘণ্টা ঘুমিয়েও কেন দ্রুত বুড়িয়ে যেতে পারেন, জানুন ঘুমের সঠিক সময়ের গুরুত্ব ৬১ বছর পর রহস্যের জট খুলল, জঙ্গলে পাওয়া দেহটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ নৌসেনার পর্তুগালের ‘হ্যাম্পটনস’ কমপোর্তা: সমুদ্র, বন আর বিলাসিতার এক গোপন স্বর্গ শরতের আগমনী বার্তা সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর ভেনিস ভ্রমণে

দুই নদীর পানি প্রবাহ সহজ করতে টানেল বোরিং করছে চীন

  • Sarakhon Report
  • ০৬:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 146

ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদী থেকে হানচিয়াং নদীর পানি ডাইভারশন প্রকল্পের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুটি নদীর মধ্যকার পানির স্বাভাবিক প্রবাহ সহজ করবে এবং অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থা আরও দক্ষ হবে।

‘চিয়াংহান পায়োনিয়ার’ নামে হার্ড রক টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে এই বৃহৎ প্রকল্পের টানেল বোরিং শুরু করা হয়। এই প্রকল্পের দশটি হার্ড রক টিবিএম মেশিন ব্যবহার করা হবে।

২ হাজার ৮০০ টন ওজনের এই মেশিনটি প্রায় ১৪০ মিটার দীর্ঘ এবং এর সর্বাধিক খনন ব্যাস ১২ দশমিক ২৩ মিটার।

মেশিনটি দিয়ে প্রায় ১২ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ টানেল খনন করা হবে। এই কাজটি খুবই জটিল। কারণ একে মাটি এবং কঠিন শিলা, পানির চাপ, মাটির চাপসহ বিভিন্ন ভূতাত্ত্বিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

চীন সাউথ-টু-নর্থ ওয়াটার ডাইভারশন চিয়াংহান ওয়াটার নেটওয়ার্ক কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোং, লিমিটেডের নং ২ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ফেং চুনলিন বলেন, ‘জটিল ভূতত্ত্বের কারণে চিয়াংহান পায়োনিয়ার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সতর্ক ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য সংগ্রহ ব্যবস্থা। এই উদ্ভাবনগুলো দক্ষ টানেলিং সম্ভব করেছে।

দক্ষিণ-টু-নর্থ ওয়াটার ডাইভারশন প্রকল্পের প্রথম প্রধান প্রকল্প হিসেবে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার পর থ্রি গর্জেস জলাধার থেকে হানচিয়াং নদীতে পানি পরিবহন করবে। পানি পরিবহন রুটের মোট দৈর্ঘ্য ১৯৪ দশমিক ৭ কিলোমিটার।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

জনপ্রিয় সংবাদ

টাইমস স্কয়ারে পুলিশের গুলিবর্ষণ, জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ

দুই নদীর পানি প্রবাহ সহজ করতে টানেল বোরিং করছে চীন

০৬:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪